চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে নিয়ে সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২০, জুন ২০২১
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: বিভিন্ন চলচ্চিত্র, নাটক ও বিনোদনমূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার সারা বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব বাবা দিবস। সব বাধাবিপত্তি আর ঝড় থেকে সন্তানকে আগলে রাখেন বাবা। বাবা মানে নির্ভরতার যায়গা। বাবা মানেই আশ্রয়।যদিও বাবাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। তারপরেও প্রতিটা সন্তানই বিশেষ এই দিনে বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে। বাবাকে নিয়ে হলিউডে তৈরি হয়েছে অনেক সিনেমা। এক নজরে জেনে নিন তেমনই কিছু সম্পর্কে।

ফাদার অব দ্য ব্রাইড (১৯৯১): আর্থিক টানাপোড়েনে থাকা এক বাবার আদরে, ভালোবাসায় মেয়েকে বড় করে তোলার গল্প। মেয়ের বিয়ে দেয়ার সময় তাকে হারিয়ে ফেলার ভয় চেপে বসে বাবার মনে। হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পে কমেডি ঘরানার এই ছবিটিতে অভিনয় করেছেন স্টিভ মার্টিন ও ডিয়ানে কিয়াটন।

ক্রামের ভার্সেস ক্রামের (১৯৭৯): একজন সিঙ্গেল ফাদারের সঙ্গে তার ছেলের সম্পর্ক নিয়ে এই ছবির কাহিনী। অভিনয় করেছেন ডাস্টিন হফম্যান, মেরিল স্ট্রিপ, জেন অ্যালেকজান্ডার, জাস্টিং হেনরি।

ফাইন্ডিং নিমো (২০০৩): এই ছবির নাম সবার জানা। এক ক্লাউন মাছ আর তার ছেলেকে নিয়ে তৈরি হয়েছে ফাইন্ডিং নিমোর কাহিনী। বাবা ক্লাউন মাছের নাম মারলিন। আর ছেলে মাছের নাম হলো নিমো। বাবা-ছেলের নিখাদ ভালোবাসা এবং বন্ধুত্ব ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে।

দ্য স্যান্ডলট (১৯৯৩): ১৯৬২-এর গ্রীষ্মের গল্প। শহরে শিশুদের একটি বেসবল টিম গড়ে ওঠে। সেই টিমে এক নতুন শিশুকে নেয়া হয়। এরপর নানা রোমাঞ্চকর ঘটনা ঘটে।

মিসেস ডাউটফায়ার (১৯৯৩): বিচ্ছেদের পরে নিজের সন্তানদের অভিভাবকত্ব হারানো এক বাবার গল্প। সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য নারী হাউজকিপার সেজে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গিয়ে সন্তানদের সঙ্গে সময় কাটান তিনি। বাবার চরিত্রে অভিনয় করেছেন রবিন উইলিয়ামস।

আরভি (২০০৬): এক পরিবার একটি আরভি ভাড়া করে রোড ট্রিপের জন্য। পুরো পরিবার কলোরাডোর পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ায় সেই গাড়িতে। ঘটে নানা ঘটনা। ছবিতে অভিনয় করেছেন রবিন উইলিয়ামস, জোজো, চেরিল হাইনস, উইল আরনেট, জোস হাচারসন, জেফ ড্যানিয়েলস ও ক্রিস্টেন চেনোওয়েথ।

গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু (২০১৭): ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’-এর কাহিনীর কেন্দ্রে রয়েছে বাবার সঙ্গে পিটারের দীর্ঘ প্রতীক্ষিত পুনর্মিলন। পিটারের বাবা প্রাচীন দেবতা ইগো। তিনি একটি গ্রহের প্রাণশক্তি। পিটার চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট। অন্যান্য চরিত্রে আছেন জো সালডানা, কার্ট রাসেল, মাইকেল রুকার, ডেভ বাউতিস্তা, ভিন ডিজেল, ব্র্যাডলি কুপার।

দ্য পারস্যুট অব হ্যাপিনেস (২০০৬): পরাজয়, চ্যালেঞ্জ আর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যাওয়া এক সেলসম্যানের গল্প ‘দ্য পারস্যুট অব হ্যাপিনেস’। স্ত্রী ছেড়ে চলে যায় তাকে, বাড়িভাড়া পরিশোধ করতে না পারায় হারান মাথা গোঁজার ঠিকানাটিও। কিন্তু সবকিছু ছাপিয়ে তার মাথায় একটিই চিন্তা আর সেটা হলো নিজের সন্তানের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। ছবিতে অভিনয় করেছেন উইল স্মিথ, থান্ডি নিউটন, জাডেন স্মিথ।

বাইসাইকেল থিভস (১৯৪৮): দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইতালিতে অর্থাভাবে থাকা এক বেকার বাবাকে তার পরিবারের সব চাহিদা পূরণ করতে দেখা যায়। অনেক কষ্টে একটা পোস্টার লাগিয়ে বেড়ানোর চাকরি জুটে তার কপালে। তবে সেই চাকরিতে সাইকেল থাকা আবশ্যক। স্ত্রী একটি চাদর বিক্রি করে সাইকেল কিনে দেয়। কিন্তু একদিন চুরি হয়ে সাইকেলটি। ছেলের সঙ্গে চুরি হয়ে যাওয়া বাইসাইকেল উদ্ধারের চেষ্টা করতে থাকে বাবা।

ট্যাগ: ফাইন্ডিং নিমোফাদার অব দ্য ব্রাইডবাবাবাবা দিবসবাবাকে নিয়ে সিনেমালিড বিনোদনহলিউড সিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কোনো মানুষ যেন ভূমিহীন, ঘরহীন বা ঠিকানাহীন না থাকে’

পরবর্তী

তামাক পণ্যে করারোপ: আরও সক্রিয় হতে হবে সংসদ সদস্যদের

পরবর্তী
তামাক পণ্য, সিগারেট ও ভেপার পণ্যসমূহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাক পণ্যে করারোপ: আরও সক্রিয় হতে হবে সংসদ সদস্যদের

শোক সভা ও দোয়া মাহফিলের ছবি, বক্তারা ও উপস্থিত দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাবেক উপদেষ্টার স্মরণে শোকসভা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT