চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর-মালিককে ছাড়াই ঢাকায় পাকিস্তান দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা ঢাকায় একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান টি-টুয়েন্টি দল (ফাইল ফটো)

বিশ্বকাপের সেমিফাইনালে ছিটকে যাওয়ায় কিছুটা আগেভাগেই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান টি-টুয়েন্টি দল। শনিবার সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সফরকারী বহর। তবে বাবর আজম ও শোয়েব মালিক দলের সঙ্গী হতে পারেননি। বিসিবি সূত্র জানিয়েছে, পরে আসবেন এই দুই তারকা। 

অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনালে হেরে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা শেষ হয়েছে। বিশ্বকাপে নিজেদের মিশন শেষ করেই ‍দুবাই থেকেই তারা ঢাকার ফ্লাইট ধরেন।

দুই দিনের হোটেল কোয়ারেন্টিন শেষে সোমবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করবেন বাবর আজমের দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ‍টি-টুয়েন্টি আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

২০ ও ২২ নভেম্বর শেষ দুই ম্যাচ হবে। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। খেলা শুরু দুপুর ২টায়।

টি-টুয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াডে রয়েছেন ১৮ ক্রিকেটার। সেখানে বিশ্বকাপ দলের শুধুমাত্র মোহাম্মদ হাফিজকে রাখা হয়নি। তার জায়গায় আনা হয়েছে আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদকে।

টি-টুয়েন্টি শেষে স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন তারা। পাকিস্তানের টেস্ট দলের সদস্যরা বাংলাদেশে আসবেন আরও কয়েকদিন পর। আজ থেকে আনুষ্ঠানিকভাবে মিরপুরে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

ট্যাগ: তিন ম্যাচমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

পরবর্তী

রামুতে ৮ পুরুষ প্রার্থীকে হারিয়ে জয়ী খোদেস্তা বেগম

পরবর্তী
খোদেস্তা বেগমের বিজয়ী প্রচারনা, রামুতে নির্বাচনী জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

রামুতে ৮ পুরুষ প্রার্থীকে হারিয়ে জয়ী খোদেস্তা বেগম

বৃষ্টির সময় রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্তিকের শেষে হঠাৎ বৃষ্টি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT