চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ ভাঙ্গা: বিজেপির উচ্চ পর্যায়ের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

বাবরি মসজিদ ভাঙ্গার মামলায় লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর জোশি এবং উমা ভারতীসহ বিজেপির উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা চলবে বলে জানিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। ওই তালিকায় আদভানি, জোশি, উমা ভারতীসহ মোট ২১ জনের নাম রয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এই বিষয়ক শুনানি লখনৌ আদালতে হবে বলে জানিয়েছে এনডিটিভি।

২৫ বছর আগে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ওপর হামলায় উস্কানি ও অপরাধমূলক ষড়যন্ত্রে এই নেতাদের জড়িত থাকার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই। নিম্ন আদালতে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাটি রাখা হয়নি। এই ধারা যুক্ত করার আবেদন জানিয়েই সুপ্রিম কোর্টের সিবিআই দ্বারস্থ হয়েছিল।

Banglabid

গোয়েন্দা সংস্থাটির দাবি, ১৬ শতকে নির্মিত বাবরি মসজিদ হঠাৎ ধ্বংস হওয়া কোনো দুর্ঘটনা নয়। পরিকল্পনা করেই এ ঘটনাটি ঘটানো হয়েছিল। প্রাথমিক প্রমাণ হিসেবে একটি গোপন বৈঠকের কথাও উল্লেখ করা হয় সিবিআইয়ের পক্ষ থেকে।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এবার সিবিআইয়ের এই দাবিকেই কার্যত স্বীকৃতি দিলেন। বিজারপতি পিসি ঘোষ এবং আর

উমা ভারতী, লালকৃষ্ণ আদভানি ও মুরলি মনোহর জোশি

এফ নরিমানকে নিয়ে গঠিত বেঞ্চ বলেন, ‘আমরা এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সিবিআইয়ের আপিল বেশ কিছু নির্দেশনার নিরীখে মঞ্জুর করেছি।’

Reneta

অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলার আদেশ হলেও সেখান থেকে ছাড় পেয়েছেন উত্তরপ্রদেশের ওই সময়কার মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। বর্তমানে তিনি রাজস্থানের রাজ্যপাল হওয়ায় আপাতত তাকে ছাড় দেয়া হয়েছে। কল্যাণ সিং রাজ্যপাল থাকা পর্যন্ত তার বিরুদ্ধে মামলার যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। পদ থেকে সরে গেলে তার নামেও অভিযোগ গঠন হতে পারে বলে এনডিটিভি জানিয়েছে।

১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনায় পুরো ভারত জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় দেশজুড়ে ২ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবরি মসজিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুদ্রণ সংবাদপত্রের ভবিষ্যৎ কী?

পরবর্তী

প্রতিবন্ধী ও অটিজম আক্রান্তদের মূলধারায় আনতে বিশ্বনেতৃবৃন্দের প্রতি শেখ হাসিনার আহ্বান

পরবর্তী

প্রতিবন্ধী ও অটিজম আক্রান্তদের মূলধারায় আনতে বিশ্বনেতৃবৃন্দের প্রতি শেখ হাসিনার আহ্বান

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে মহাবিপন্ন প্রজাতির দুটি কাছিম উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT