ক্রিকেট

বাবররা চান বিদেশি কোচ, রমিজ চান দেশি

বিপিএল ক্রিকেটার ও রমিজ রাজা ছবি, বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেট প্রশাসন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল ক্রিকেটার ও রমিজ রাজা ছবি, বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেট প্রশাসন সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জাতীয় দলের ব্যাটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে একজন বিশেষজ্ঞ কোচ নিয়োগ দেবেন। অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং অন্তর্বর্তী কোচ সাকলায়েন মোশতাকের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন।

বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের বিষয়ে বাবর, রিজওয়ান ও সাকলায়েন বিদেশি কোচ চান। কিন্তু রমিজ দেশি কোচ রাখার পক্ষে। তাতে খেলোয়াড় ও কোচের সঙ্গে পিসিবি চেয়ারম্যানের মুখোমুখি অবস্থানের বিষয়টি সামনে চলে এসেছে।

নতুন বছর উপলক্ষে ভিডিও শুভেচ্ছা বার্তায় পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘আমি বাবর-সাকলায়েন-রিজওয়ানের সাথে কথা বলেছি এবং তারা জাতীয় দলের ড্রেসিংরুমে বিদেশি কোচ থাকার পক্ষে। তবে আমার চিন্তাভাবনা এই বিষয়ে বেশ উন্মুক্ত। মনে করি যে স্থানীয়দের (কোচ) বিদেশে সফরে যুক্ত হওয়া উচিৎ। ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখতে হলে লোকাল কোচ থাকা জরুরি।’

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য কোনো স্থায়ী কোচ নিয়োগ দেয়নি পিসিবি। কারণ হিসেবে রমিজ বললেন, ‘দেখতে চেয়েছিলাম কীভাবে তারা তাদের নিজেদের চিন্তাভাবনা দিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তারা যদি সাহায্য ছাড়া কঠিন পরিস্থিতিতে টিকতে না পারে, তাহলে একজন অসাধারণ হতে পারবে না।’

বিষয়:পিসিবি বাবর রমিজ রিজওয়ান সাকলায়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…