ফ্রি-কিকের সময় বাবার মতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যাওয়ার অভ্যাস আছে। সমবয়সীদের সঙ্গে খেললে তার গতিতে অন্যরা পেরে ওঠে না। সেই গতি আর ড্রিবলিংয়েও বাবার স্বভাব। ক্রিস্টিয়ানো রোনালদো পুত্রের আরেকটি ছবি বলছে ওভারহেড কিক কিংবা বাইসাইকেল কিকেও বাবার চেয়ে কোনো অংশে কম নয় সে।

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে চোখ জুড়ানো এক বাইসাইকেল কিকে হৈ-চৈ ফেলে দিয়েছেন রোনালদো। নিজের চেয়ে দেড় ফুট উচ্চতার একটা বলকে যেভাবে জালে পাঠান, তা দেখে বিস্মিত ফুটবলবিশ্ব। সবাই একবাক্যে মেনে নিচ্ছেন, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি অন্যতম সেরা গোল।
বাবার কীর্তি পুরনো হওয়ার আগেই দৃশ্যপটে ছেলে জুনিয়র রোনালদো। লা লিগার মাদ্রিদ ডার্বির পর মাঠে নেমে ওভারহেড কিক অনুশীলন করতে দেখা যায় তাকে।









