বান্দরবানের রোয়াংছড়িতে একজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।
নিহতের নাম মো. ওমর ফারুক। তিনি ত্রিপুরা থেকে নও মুসলিম হয়েছিলেন।
শুক্রবার রাতে মসজিদে এশার আজান দিয়ে বের হওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই সশস্ত্র সন্ত্রাসীরা নও মুসলিম মো. ওমর ফারুককে হুমকি দিয়ে আসছিল। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও এশার আজান দিয়ে মসজিদ থেকে বের হওয়ার সময় ফারুককে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা গেছে। পরবর্তী সময়ে বিস্তারিত বলা যাবে।








