চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পর্যটক ও যাত্রীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বানে ও ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবা‌নে চল‌ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।  

ধর্মঘ‌টের কার‌ণে রোববার সকাল থে‌কে বান্দরবান হতে কোনো ধরনের দূর পাল্লার যাত্রীবাহী বাস ছে‌ড়ে যায়‌নি।

এতে ভোগান্তিতে প‌ড়ে‌ছেন যাত্রী ও পর্যটকরা। তাদের অভিযোগ, কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে তাদের বাস স্টেশনে আটকা পড়তে হয়েছে। ত‌বে মা‌ঝেম‌ধ্যে সিএন‌জি, মা‌হিন্দ্র ও জীপ চলাচল কর‌ছে।

Banglabid

স্থানীয় বাস কাউন্টার ম্যা‌নেজার ‌বেলাল জানান, বান্দরবান শহ‌রে সকাল থে‌কে পূরবী ও পূবার্ণীসহ কোনো ধর‌ণের বাস ছে‌ড়ে যা‌চ্ছে না। ত‌বে বিষয়‌টি তা‌দেরও জানা ছিল না।

গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ সূত্র জানায় তাদের দাবিগুলো হলো, পণ্য ও পণ্য প‌রিবহনের কাগজপত্র হালনাগাদ করার জন্য জ‌রিমানা মওকুফ করা ও এই সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাগজপত্র যাছাই বাছাইয়ের না‌মে হয়রানি বন্ধ করা।

বিআর‌টিএ ও জেলা ম্যা‌জি‌স্ট্রেট কর্তৃক ভোক্তা অধিকার আইন প্র‌য়োগ ক‌রে গণ ও পণ্য প‌রিবহ‌নে কোনো জ‌রিমানা আদায় না করা এবং হাইও‌য়ে ও থানা পু‌লিশ কর্তৃক গাড়ি জব্দ করা যাবে না। চট্টগ্রাম মে‌ট্রো এলাকায় গাড়ি ইকোনমিক লাই‌ফের অজুহাত দে‌খি‌য়ে ফিট‌নেস ও পার‌মিট নবায়ন বন্ধ রাখতে হবে।

Reneta

তাদের আরও দাবি, ট্রা‌ফিক পু‌লিশ কর্তৃক যা‌ন্ত্রিক ত্রু‌টিযুক্ত গা‌ড়ি ছাড়া অন্য‌কোনো অজুহাত দে‌খি‌য়ে গণ ও পণ্য প‌রিবহন টু বা ডা‌ম্পিং করা যা‌বে না। সহজ শ‌র্তে চালক‌দের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও কাগজপত্র হালনাগাদের ক্ষেত্রে বিআরটিএ এর কার্যক্রমে ভোগান্তি বন্ধ করতে হবে।

এছাড়া, বৃহত্তর চট্টগ্রাম বিভা‌গের সড়ক ও মহাসড়‌কে গ্রাম সিএন‌জি ও মে‌ট্রো সিএন‌জি চলাচলের ক্ষে‌ত্রে আর‌টি‌সি এর সিদ্ধান্ত কার্যকর ও ঢাকা চট্টগ্রা‌মের মহাস‌ড়‌কে স্থাপিত ওয়ে স্কেল দু‌টি পরিচালনার দা‌য়িত্ব বাংলা‌দেশ সেনাবা‌হিনী‌কে দেওয়া।

মহাসড়‌কে পণ্য চুরি-ডাকা‌তি রোধে বর্তমান আইনের পরিবর্তন ঘটিয়ে নতুন আইন প্রণয়ন এবং মহাসড়ক ও মেট্রো শহর এলাকায় গণ ও পণ্য পরিবহন যত্রতত্র দাঁড় ক‌রি‌য়ে চে‌কিং এর না‌মে হয়রা‌নি বন্ধ ক‌রে নির্দিষ্ট দু‌টি স্থা‌নে চে‌কিং প‌য়েন্ট নির্ধারণেরও দাবি জানিয়েছে গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবহন ধর্মঘট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রেনের ২৬৫০ লিটার চোরাই তেলসহ ৪ জন আটক

পরবর্তী

৪০ বছর পূর্তিতে কানাডা মাতালো মাইলস

পরবর্তী
কানাডার ক্যালগেরিতে মাইলসের কনসার্ট

৪০ বছর পূর্তিতে কানাডা মাতালো মাইলস

প্রিয়াঙ্কার ছবি দেখে কাঁদলেন নিক!

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT