চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাধ্যতামূলক অবসরে এনবিআরের আরেক কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল– ২, ঢাকার কর পরিদর্শক (গ্রেড–১০) লোকমান আহমেদকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রোববার (৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ায় লোকমান আহমেদকে অবসরে পাঠানো হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী সব অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এনবিআর সূত্র জানায়, সাম্প্রতিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন লোকমান আহমেদ। এই আন্দোলনে যুক্ত একাধিক কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এতে কর্মকর্তাদের মধ্যে ভীতি তৈরি হয়।

পরে এনবিআর কর্মকর্তাদের ‘ভয়ভীতি মুক্ত ও পক্ষপাতহীনভাবে’ কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে এনবিআর চেয়ারম্যানকেও অতীতের বিরোধ ভুলে কাজ করার পরামর্শ দেন তিনি।

Reneta

উল্লেখ্য যে, গত ২৮ ও ২৯ জুন এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিলের ডাকা কর্মসূচির কারণে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে কার্যত অচলাবস্থা তৈরি হয়। রাজস্ব আদায় কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

গত ১২ মে সরকার এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতিমালা বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের ঘোষণা দেয়। এরপর থেকেই কর্মকর্তারা আন্দোলন করে আসছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরএনবিআর সংস্কার ঐক্য পরিষদবাধ্যতামূলক অবসর
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT