চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদীর আইনজীবীর মতে, ‘এই শপথ গ্রহণ অবৈধ’

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৭:১৮ অপরাহ্ণ ১২, মে ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান মিশা সওদাগর

চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান মিশা সওদাগর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির সংখ্যাগরিষ্ট সদস্য শপথ নিয়েছেন। আজ শুক্রবার বিকালে রাজধানীর বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু এই শপথ গ্রহণকে অবৈধ এবং আদালত অবমাননা বলেছেন আইনজীবী আমিনুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকার ২য় সিনিয়র সহকারি জজ আদালত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য যে অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, তিনি এই মামলার বাদি রমিজ উদ্দিনের একজন আইনজীবী। মামলার অপর আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরু।

শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে চ্যানেল আই অনলাইনকে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‌‘আমরা আদেশটি ভালো ভাবে বিশ্লেষণ করেছি। সেখানে বিবাদীগণের কাছে ক্ষমতা হস্তান্তরের না করার কথা বলা হয়েছে। আমরা ক্ষমতা হস্তান্তর করছি না। আমরা শুধু শপথবাক্য পাঠ করাচ্ছি! ক্ষমতা হস্তান্তর করবে আগের কমিটি। এটা গঠনতন্ত্রেই লেখা আছে।’

আমিনুর রহমান আজ সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে জানান, এটি ঘোষণামূলক ডিক্রীর মোকদ্দমা। যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নানা কারণে প্রশ্নবিদ্ধ, তাই বাদি আদালতের কাছে নির্বাচন বাতিল, ভোটগ্রহণকে অবৈধ ঘোষণা এবং ফলাফলকেও অবৈধ ঘোষণা চেয়ে আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচিত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এর আদেশের মধ্যে কিন্তু শপথ গ্রহণও আছে। যেহেতু মামলা শুরু হয়েছে, তাই এই কার্যক্রম সম্পুর্ণ ​অবৈধ এবং সংশ্লিষ্টরা আদালতকে অবমাননা করেছেন।

তিনি জানান, আগামী ১৮ জুন মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে চ্যানেল আই অনলাইনকে মনতাজুর রহমান আকবর বলেন, তিনি আদালতের কোনো কাগজ পাননি। এ ব্যাপারে আজ আমিনুর রহমান বলেন, কাগজ তার হাতে দেওয়া হয়েছে, কিন্তু রাতে তিনি এই কাগজ গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন।

গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান।

Reneta

নির্বাচনে ওমর সানি–অমিত হাসান প্যানেল থেকে জয়লাভ করেছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন ও কোষাধ্যক্ষ পদে কমল আর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জেসমিন, ফেরদৌস ও মৌসুমী। আজ তাদের কেউই শপথ নেননি। কক্সবাজারে শুটিংয়ে ব্যস্ত থাকায় ইমন ও সাইমন শপথ নিতে পারেননি। এছাড়া নির্বাচিত বাকি সবাই আজ শপথ নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র শিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT