বলিউড তারকা সোনম কাপুর ফ্যাশন নিয়ে সব সময়ই খুব সচেতন। তাকে দেখে মনে হয়, সারাক্ষণই যেন ফ্যাশন শো’র রানওয়েতে আছেন তিনি। সোনমের এই ফ্যাশন-প্রীতি নিয়ে মজার মন্তব্য করেছেন আরেক ফ্যাশন কুইন কারিনা কাপুর। কারিনার মতে, বাথরুমেও নাকি এয়ারপোর্টের মতই ফ্যাশনেবল সোনম।
‘ফিল্মফেয়ার’কে দেওয়া একটি সাক্ষাৎকারে, কারিনা সম্প্রতি সোনমের পোশাক নিয়ে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘সব সময়ই রানওয়েতে থাকেন সোনম, সেটা বাথরুম হউক কিংবা এয়ারপোর্ট। ও স্টাইল না করলেও তো পাবলিক খেপবে।’ কারিনার মজার এই মন্তব্য নিয়ে অবশ্য সোনম এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
সম্প্রতি নিজের ফ্যাশন ব্র্যান্ড খুলেছেন সোনম কাপুর। বোন রিয়া কাপুরের সঙ্গে খোলা এই ফ্যাশন ব্র্যান্ডের নাম রাখা হয়েছে ‘রিসন’। মিড ডে।








