চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য সুবিধার লক্ষ্যে মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০২১
বাংলাদেশ
A A

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে উভয় অঞ্চলের কল্যাণের লক্ষ্যে সড়ক ও বিমান সংযোগের মাধ্যমে ‘ভাল যোগাযোগ প্রতিষ্ঠার’ ওপর গুরুত্ব আরোপ করেছেন। 

তিনি বলেন, “বাণিজ্য সুবিধা, দ্বৈত কর পরিহার, ভিসা সুবিধা এবং অন্যান্য বাণিজ্য অনুকূল পদক্ষেপগুলো আমাদের দেশগুলোর মধ্যে সহযোগিতা সহজ ও ত্বরান্বিত করবে।

আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উজবেকিস্তানের তাশখন্দে কংগ্রেস হলে আয়োজিত “মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ: চ্যালেঞ্জ এবং সুযোগ” শীর্ষক চলমান আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন ড. মোমেন বক্তৃতা প্রদানকালে এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের দীর্ঘদিনের অভিন্ন সাংস্কৃতিক ও নাগরিক বন্ধনগুলো শিক্ষা, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ভিত্তি হিসাবে কাজ করে এবং এ যোগাযোগ সড়ক ও আকাশ উভয় পথে প্রতিষ্ঠিত হতে পারে।

ড. মোমেন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবগুলো দেশ পারস্পরিক কল্যাণের লক্ষ্যে সহযোগিতার নতুন সুযোগ উন্মোচনের মাধ্যমে দুটি অঞ্চলের মধ্যে একটি ভাল যোগাযোগ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।  তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন সংযোগে নিজেকে যুক্ত করার চেষ্টা করছে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সড়ক, রেল ও সমুদ্র পথের মাধ্যমে বিভিন্ন যোগাযোগ প্রকল্প বাস্তবায়নে নিজেকে সম্পৃক্ত করছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যোগাযোগ হচ্ছে উৎপাদনশীলতা। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনের প্রয়াসে সমর্থন দিচ্ছি। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সাথে তার সকল মতবিরোধ সংলাপের মাধ্যমে সমাধান করেছে।

Reneta

তিনি বলেন, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) এর মাধ্যমে বাংলাদেশকে ভুটান, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং মিয়ানমারের সাথে সংযুক্ত করার লক্ষ্যে ঢাকা অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং ভারত (বিবিআইএন) এসব দেশের মধ্যে যাত্রী, অন্যান্য কর্মী এবং পণ্যবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য ২০১৫ সালে মোটর ভেহিকল এগ্রিমেন্ট (এমভিএ) স্বাক্ষর করেছে।

ড. মোমেন চ্যালেঞ্জিং মহামারীকালীন সময়ে যখন পুরো বিশ্বে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন সেই মুহূর্তে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সম্মেলনের আয়োজন করার জন্য উজবেক রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

অধিবেশন চলাকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকত মিরজিওয়েভ ছাড়াও অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রতিনিধিরা  বক্তৃতা করেন। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব একটি ভিডিও বার্তা প্রেরণ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT