বাণিজ্য রপ্তানিতে সপ্তমবারের মতন সি.আই.পি হলেন মহিউদ্দিন মোনেম

বাণিজ্য রপ্তানিতে টানা সপ্তমবারের মতন সি.আই.পি নির্বাচিত হলেন এ.এস.এম মহিউদ্দিন মোনেম।
দেশীয় বিভিন্ন শিল্পপতি প্রতিষ্ঠানের কর্ণধারকে বিগত ২০১৬ অর্থবছরে রপ্তানিতে বিশেষ অবদান রাখার জন্য মনোনীত করা হয়। মঙ্গলবার রাজধানীর টিসিবি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ পুরষ্কার প্রাপ্তদের হাতে সি.আই.পি কার্ড ও সনদ তুলে দেন।
এ.এস.এম মহিউদ্দিন মোনেম সার্ভিস ইঞ্জিন বিপিও’র চেয়্যারম্যান এবং স্বনামধন্য শিল্পপতি জনাব আব্দুল মোনেম সাহেবের কনিষ্ঠ পুত্র।
সি.আই.পি ছাড়াও ‘ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১’-এ অবদান রাখার জন্য তিনি একাধিকবার জাতীয় রপ্তানি পদক, রাষ্ট্রপতি কর্তৃক সম্মাননা পুরষ্কার এবং সেরা করদাতা হিসেবে ভূষিত হয়েছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ চেক রিপাবলিক’র সম্মানসূচক দূত এবং আব্দুল মোনেম লিমিটেড এর উপ- ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




