চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলায় ভ্যাট আদায় ৪ কোটি টাকা ছাড়ালো

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৬:৩০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভ্যাট আদায় ৪ কোটি টাকা ছাড়ালো। ভ্যাট কর্মকর্তারা বলছেন, বাকি ৪ দিনে ভ্যাট আদায় হতে পারে আরো ৩ থেকে ৪ কোটি টাকা।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার অস্থায়ী ভ্যাট অফিস থেকে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মেলা থেকে গত ২৮ দিনে ভ্যাট বাবদ সরকারের আয় হয়েছে ৪ কোটি ১৫ লাখ টাকা। যা গত বছরের ঠিক এই সময়ের তুলনায় ৫৯ লাখ টাকা বেশি।

গত বছরের তুলনায় এ বছর বাণিজ্য মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা কম। ক্রেতা-দর্শনার্থীদের চলাফেরায় যেন দুর্ভোগ না পোহাতে হয় সেজন্য মেলার মাঠে ফাঁকা জায়গা রাখা হয়েছে বলে মেলা শুরুর দিকেই জানিয়েছিল এর আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি।

ভ্যাট কর্মকর্তারা জানান, গত বছরের তুলনায় এ বছর স্টল কম হলেও তারা তাদের দক্ষতায় ভ্যাট আদায় করতে সক্ষম হচ্ছেন। এছাড়া মেলা শুরুর দিকে স্টল ও প্যাভিলিয়নগুলোর নিবন্ধন নং নিয়ে প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্যাট আদায় সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এ জন্য ভ্যাট আদায় হচ্ছে কাঙ্খিত মাত্রায়।

এ বছর মেলার দায়িত্বে থাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের ঢাকা পশ্চিমের উপকমিশনার মো. রেজাউল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, এ বছর মোট স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৪৫০টি। কিন্তু গত বছর আরো বেশি ছিল, ৬৫০ টি। সেই হিসাবে এবার ২০০ স্টল ও প্যাভিলিয়ন কম। তবুও ভ্যাট আদায় গত বারের চেয়ে বেশি। আমাদের অক্লান্ত প্রচেষ্টায় ভ্যাট আদায় করা হচ্ছে।

তিনি বলেন, এ বছর মেলা থেকে ৮ কোটি টাকা ভ্যাট বাবদ আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। মেলার সময় বাড়ানো হতে পারে। আশা করি মেলার বাকি দিনগুলো ও বর্ধিত সময় মিলে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো।

দুটি শিফটে ২৪ থেকে ২৫ জন ভ্যাট কর্মকর্তা সার্বক্ষণিক ভ্যাট আদায়ে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

কর্মকর্তারা জানান, বিক্রির তথ্য গোপন ও নানা কারণে মেলায় এই পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ টি মামলা দেয়া হয়েছে। এসব মামলার বিপরীতে জরিমানাবাবদ ১০ হাজার টাকা করে আদায় করা হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে রেজাউল হক বলেন, জরিমানাবাবদ এ পর্যন্ত ৪ লাখ টাকা আদায় করা হয়েছে। বাকি মামলাগুলোরও জরিমানা আদায় করা হবে।

ট্যাগ: বাণিজ্য মেলাব্যবসাভ্যাটস্টল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোবি ব্রায়ান্টকে সম্মান জানাবে অস্কার

পরবর্তী

বিশ্বকাপে ‘স্মার্ট ক্রিকেট’ খেলতে চায় বাংলাদেশ

পরবর্তী

বিশ্বকাপে ‘স্মার্ট ক্রিকেট’ খেলতে চায় বাংলাদেশ

গাজীপুরে কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT