ক্রিকেট

বাটলারের দিনে পাত্তাই পেলেন না মোস্তাফিজরা

বাটলারের ইনিংসের পর মোস্তাফিজের প্রতিক্রিয়া, ক্রিকেট ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ইনিংসের পর মোস্তাফিজের প্রতিক্রিয়া দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগের ম্যাচে দুর্দান্ত বল করা মোস্তাফিজদের এবার পাত্তাই দিলেন না জস বাটলার। মারকুটে ব্যাটিংয়ে রীতিমত তুলোধুনা করলেন দিল্লীর বোলারদের। তুলে নিয়েছেন এবারের আইপিএলে নিজের তৃতীয় সেঞ্চুরিও। তার ব্যাটে ভর করেই এবারের আইপিএলের সর্বোচ্চ রান করেছে রাজস্থান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে করে ২ উইকেটে ২২২ রান করেছে রাজস্থান রয়্যালস। ৪ ওভারে ৪৩ রান দিয়ে বাটলারের উইকেটটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

টস জিতে রাজস্থানকে আগে ব্যাটে পাঠানোর সিদ্ধান্ত নেন দিল্লী অধিনায়ক রিশভ পান্ট। শুরু থেকে সাবধানী ব্যাটিং করতে থাকেন রাজস্থানের দুই ওপেনার বাটলার ও পাডিকেল। ষষ্ঠ ওভার থেকে দিল্লী বোলারদের ওপর চড়াও হন বাটলার।

উদ্বোধনী জুটি থেকে আসে ১৫৫ রান৷ ৩৫ বলে ৫৪ রান করে পাডিকেল আউট হন খলিল আহমেদের বলে। ৯ চার ও ৯ ছক্কায় ১১৬ রান করা বাটলার ধরা পড়েন মোস্তাফিজের লো ফুলটসে। শেষদিকে সানজু সামসনের ঝড়ো ব্যাটিংয়ে ২২২ রানে থামে রাজস্থানের ইনিংস।

বিষয়:আইপিএল-২০২২ দিল্লী বাটলার মোস্তাফিজ রাজস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…