অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বাজেট বক্তৃতায় বাজেট বিষয়ে কৃষকের সুপারিশগুলো তার কাছে তুলে ধরার জন্য চ্যানেল আইয়ের কথা উল্লেখ করেছেন।
অর্থমন্ত্রী বলেছেন, চ্যানেল আইয়ের ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ আয়োজনের প্রতিফলন জাতীয় বাজেটে ঘটেছে। ঝালকাঠিতে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ আলোচনায় যোগ দিয়েছিলেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় তিনি বলেন: এবারের বাজেট প্রণয়নের আগে আমি বিভিন্ন জনের মতামত নিই। বাজেট বিষয়ে কৃষকের ভাবনা ও মতামত গ্রহণের উদ্দেশ্যে আমি ঝালকাঠিতে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করি। মাটি ও মানুষ প্রোগ্রামের ব্যানারে চ্যানেল আই এই সভাটির আয়োজন করে। চ্যানেল আই কৃষক বাজেটের ভাবনা নিয়ে এই ধরনের অনুষ্ঠান শেষে একটি সুপারিশমালা আমাকে প্রদান করে।
এসময় অর্থমন্ত্রী আরো জানান, এবারের বাজেট ভাবনার আগে তিনি নানান মহলের পরামর্শ গ্রহণ করেছেন।







