জাতীয় বাজেটে শস্য বীমার আওতা বৃদ্ধি ও সুদমুক্ত ঋণের ঘোষণা চান কৃষক। কৃষিতে বরাদ্দ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বন্টনের সুপারিশও করেছেন তারা। চ্যানেল আইয়ের কৃষি বাজেট কৃষকের বাজেট আয়োজনে নিজেদের পাওয়া না পাওয়ার কথা তুলে ধরলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, দেশে পরীক্ষামূলকভাবে শস্য বীমার সুযোগ দেওয়া হচ্ছে।
২০০৭ সালে প্রথম বারের মতো ‘শস্য বীমা’ ইস্যুটি আলোচনায় এনেছিলেন কৃষি ও গণমাধ্যম ব্যাক্তিত্ব শাইখ সিরাজ। বুঝে উঠতে সময় নিলেও এখন সেই দাবিই উঠছে প্রান্তিক কৃষকের মুখে।
সরকারের পক্ষ থেকে বণিক সমাজের সঙ্গে বাজেট-পূর্ব আলোচনা রীতি হয়ে উঠলেও সংগঠিত না হওয়ায় কৃষকদের সঙ্গে নেই তেমন কোন আয়োজন। উন্নয়ন সাংবাদিকতার অংশ হিসেবে দীর্ঘ তেরো বছর ধরে সেই দায়িত্বটি পালন করছে চ্যানেল আই’র হৃদয়ে মাটি ও মানুষ। ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ নামের সেই আলোচনায় দাবির পাশাপাশি কৃষক তুলে ধরেন সুপারিশও।
রাজবাড়ী ছাড়াও সারা দেশ থেকে যোগ দেওয়া কৃষকদের অভিযোগ, কৃষির উন্নতি হলেও হয়নি কৃষকের উন্নতি। কৃষি পণ্যের ন্যয্য মূল্য না পাওয়ার পাশাপাশি সুযোগ-সুবিধা কম থাকাই তার মূল কারণ।
কৃষকের প্রশ্নের তাৎক্ষণিক উত্তরও দেন স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। কৃষি খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়লেও বেশিরভাগ কৃষকই এখনও পর্যন্ত এসব সেবার আওতায় আসেনি বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







