চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে প্রাধান্য পাক উপকূল

আহসান কামরুল আহসান কামরুল
১২:৫০ অপরাহ্ণ ০৩, জুন ২০২১
মতামত
A A
ছবি: জুনাইদ আল হাবিব

ছবি: জুনাইদ আল হাবিব

বাজেটে প্রতিবারই কিছু চমক থাকে। তবে গতবারের মতো এবারও সেই চমকে থাবা বসিয়েছে মহামারি করোনাভাইরাস। এরপরও থমকে নেই কোনো কিছুই। এজন্যই এবার আসছে ৬ লাখ ৩ হাজার কোটি টাকার ম্যাজিক ফিগারের বাজেট।

এবার এমন এক সময়ে বাজেট প্রস্তাব পেশ করা হবে, যখন একদিকে করোনাভাইরাস চোখ রাঙাচ্ছে সীমান্তবর্তী জেলাগুলোতে; আবার ঠিক এর কিছুদিন আগেই তাণ্ডব চালিয়ে গেছে ঘূর্ণিঝড় ইয়াস। কিন্তু করোনার সংবাদ যেভাবে সংবাদমাধ্যমে উঠে আসছে, এর উল্টো চিত্র উপকূলের ক্ষয়ক্ষতির খবরে।

এরমধ্যেও সংবাদমাধ্যমের সীমিত কিছু প্রতিবেদন নজরে আসলো। একটি হলো: ঢালচরসহ উপকূলীয় অঞ্চলের চরগুলোতে এখনও গবাদিপশু মারা যাচ্ছে। এর কারণ হলো সেখানে সুপেয় পানির অভাব। পানির মধ্যে থেকেও সুপেয় পানির অভাবে সর্বশান্ত হচ্ছেন চরাঞ্চলের কৃষক ও মহাজনরা। সেখানে ঝড়ের সময় কোনো আশ্রয়কেন্দ্র না পেয়ে গাছে উঠে জীবন বাঁচিয়েছেন বাসিন্দারা। ২০২১ সালে এসে নিজেদের জীবন এভাবে বাঁচাতে পারলেও গবাদিপশু বাঁচাতে পারেননি তারা।

উপকূলীয় জেলাগুলোর প্রাণি সম্পদ বিভাগের হিসাব অনুযায়ী, ঘূর্ণিঝড় ইয়াসে লাখ লাখ গবাদিপশু হারিয়ে গেছে। এখনও শত শত পশু মারা যাচ্ছে। চরাঞ্চলের মানুষের কাছে এসব পশুপালন এবং কৃষিই সব। এজন্য সংবাদমাধ্যমের কাছে তারা চরাঞ্চলগুলোতে মুজিব কিল্লা এবং পুকুর বা গভীর নলকুপের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। প্রত্যন্ত চরাঞ্চলের মানুষদের এসব চাওয়া কি খুব বেশি?

আরও একটি সংবাদ বলতে গেলে ভাইরাল হয়েছে। সেটা হলো খুলনার কয়রায় বাঁধ পরিদর্শনে গিয়ে এমপির গণরোষে পড়ার খবর। এই একটি বিষয় প্রতিবছরই দেখা যায়। দুর্যোগ এলেই সংবাদমাধ্যমে দৃষ্টিগোচর হয় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার সংবাদ। এরপর দুর্যোগ কেটে গেলে আর সেই বেড়িবাঁধের খবর থাকে না। খুলনা-সাতক্ষীরা অঞ্চলে সেসব বাঁধ জীবনের প্রয়োজনে সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে গড়ে তোলে। সরকারও হয়তোবা বাজেট দেয়। কিন্তু সেই বাজেট কাগজে কলমেই থেকে যায়। নাহলে প্রতিবছর উপকূলের মানুষ বেড়িবাঁধ নিয়ে দুর্ভোগ পোহাবে কেন? এবার যেহেতু এখনও উপকূলীয় জনগণ ইয়াস সংকটের মধ্যে রয়েছে, সেজন্য টেকসই বাঁধ নির্মাণের জন্য বাজেট বরাদ্দ এবং সেই বরাদ্দ যেন যথাযথভাবে ব্যয় হয় সেজন্য মনিটরিং সেল করা যেতে পারে।

ছবি: সরদার রিহান

উপকূলে আরও একটি সংকটের নাম নদী ভাঙন। এসব এলাকায় নদী ভাঙন যদিও নিত্যদিনের ঘটনা, তবুও ঘূর্ণিঝড় জলোচ্ছাসে এর মাত্রা বাড়ে। সরকার এক্ষেত্রে অবশ্য কিছুটা আন্তরিক। প্রায়ই এ বিষয়ে বাজেট হয়। কিন্তু সেখানেও দুর্নীতির কালো হাত থাকে। সেই কালো হাতের থাবার কারণেই বাপ-দাদার ভিটেসহ সর্বস্ব হারায় নদী পাড়ের মানুষ। এরমধ্যেই সম্প্রতি লক্ষ্মীপুরের উপকূলীয় থানা রামগতির কমলনগরেও ভাঙন রোধে প্রকল্প পাস করা হয়েছে। তবে এতে সেখানকার মানুষ কিছুটা খুশি হলেও তাদের শঙ্কা দুর্নীতি নিয়ে। এজন্য তারা ইতোমধ্যেই সেনাবাহিনীর অধীনে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। রাজনৈতিক নেতৃত্বের জন্য বিষয়টি দুঃখজনক হলেও এটাই এখন চরম বাস্তবতা। এ অনাস্থা দূর করতে ভাঙন কবলিত অন্যান্য জেলাগুলোতেও যথাযথ বরাদ্দ এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।

Reneta

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জোয়ারের পানি ভাসিয়ে নিয়ে গেছে বহু ঘরবাড়ি। অথচ অদৃশ্য কোনো কারণে এ নিয়ে কারও তেমন কোনো মাথাব্যথা নেই। ঘরবাড়ি হারানো এ মানুষগুলো কোথায় থাকছে, কী খাচ্ছে, কীভাবে দিন কাটাচ্ছে সেই খবরাখবর রাখা যেন কারও দায়িত্ব নয়! এ দায়িত্বহীনতা এড়াতে বাজেটে বরাদ্দ রাখতে হবে।

ছবি: আফজাল হোসেন

খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট সহ এই বেল্টের উপকূলীয় অঞ্চল এখনও সিডর, আইলার ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এরমধ্যেই কয়েকদফা ঘূর্ণিঝড় এসব জেলাগুলোর জন্য যেন মরার ওপর খাঁড়ার ঘা। করোনার আগে হয়তো প্রতিবছরই কোনো না কোনভাবে দুর্যোগ কাটিয়ে উঠতে পারতেন এ অঞ্চলের মানুষ। তবে এখন করোনার আঘাতে সেটাও আর সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই সমাধান না করে দেশ সামগ্রিক বিবেচনায় কোনভাবেই এগিয়ে যেতে পারবে না। এজন্য উপকূলের ক্ষতিগ্রস্ত বিশাল জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতি ও জীবনমানকে প্রাধান্য দিয়ে টেকসই সমাধানের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখতেই হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসউপকূলবাজেটমহামারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT