চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটের ইতিহাস

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৯:১৭ অপরাহ্ণ ০৩, জুন ২০১৫
অর্থনীতি
A A

দেশভেদে বাজেট পেশের সময় ভিন্ন। বাংলাদেশে যেমন জুন মাসের প্রথম সপ্তাহ, সাধারণত: জুন মাসের প্রথম বৃহস্পতিবার।

বাজেট আসার আগে থেকেই শুরু হয়ে যায় বাজেট নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়। একেক খাতে একেক জনের হাজারো ‍উপদেশ। কিন্তু কোথা থেকে এসেছে বা কবে থেকে শুরু হয়েছে এই বাজেট প্রক্রিয়া বেশিরভাগ মানুষেরই তা জানা নেই।

এমনকি বাজেট নিয়ে যে বিশেষজ্ঞরা এতো কথা বলেন, খাতওয়ারি পরামর্শ দেন; যদি জিজ্ঞেস করা হয় এই বাজেটের ইতিহাস কী, তারাও হয়তো কিছুক্ষণ মাথা চুলকাবেন।

বাজেটের ইতিহাস: বাজেট শব্দটির উৎপত্তি হলো বোগেটি শব্দ থেকে যার অর্থ মানিব্যাগ, যেখানে টাকা রাখা যায়।

ইতিহাসের পাতায় তাকালে দেখা যাবে এর উৎপত্তি হয়েছে আজ থেকে প্রায় সাড়ে ৩’শ বছর আগে। ১৭২০ সালে ব্রিটেনের পার্লামেন্টে প্রথম জাতীয় বাজেট ও রাজস্ব নীতি উত্থাপন করেন স্যার রবার্ট ওয়ালপোল।

তিনি ১৭১১ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ জয়েন্ট স্টক কোম্পানি সাউথ সি বাবলি’র তহবিলের উপাচার্য ছিলেন। সরকারি এই কোম্পানিটির শেয়ারে ধস নামলে জনগণের মনোবল ও বিশ্বাস ফিরে পেতে তিনি প্রথম বাজেট তৈরি করেন।

Reneta

এর ১৩ বছর পর ওয়ালপোল সরকারের করের বোঝা কমাতে তার রাজস্ব পরিকল্পনায় বিভিন্ন ধরনের পণ্য যেমন ওয়াইন, তামাকের ওপর আবগারি শুল্ক ধার্য করার প্রস্তাব করেন। এতে সাধারণ জনগণ এতোটাই ক্ষুব্ধ হয়ে পড়ে যে উইগ পিয়ার উইলিয়াম ‘দ্য বাজেট ওপেন অর এন আনসার টু এ প্যামফ্লেট’ নামে একটি প্যামফ্লেটই লিখে ফেলেন। সেবারই প্রথম সরকারের রাজস্ব নীতিতে বাজেট শব্দটি ব্যবহার হয়েছে। পরে কর ধার্যের পরিকল্পনাটি ধীরে ধীরে বাতিল করা হয়।

১৮ শতকের প্রথম দিকে বাজেটের বার্ষিক অ্যাকাউন্ট প্রতিষ্ঠানে পণ্যের ওপর শুল্ক ধার্য শুরু হয় এবং ১৭৬০ সালের মধ্যে বাজেট বিষয়টি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে পড়ে।

১৭৬৪ সালে গ্রেট ব্রিটেনের হাউস অব কমন্সে বাজেটে অধিবেশনে জর্জ গ্রিনভিল স্ট্যাম্প আইনের কথা বলেন।

যুক্তরাজ্যে শুরুতে বসন্তকালে বাজেট দিবস অনুষ্ঠিত হত। কারণ জনগণের কাছ থেকে ভূমি রাজস্ব আদায় করা হতো এপ্রিল মাসে এবং বেশিরভাগ অর্থ আসতো কৃষিখাত থেকে।

আধুনিক শিল্প অর্থনীতিতে সরকারের অর্থনৈতিক প্রক্রিয়া পরিচালনায় প্রধান ও মুখ্য ভূমিকা পালন করে এই বাজেট।

অর্থমন্ত্রী এ এম এ মুহিত আজ বাংলাদেশর ৪৪তম বাজেট প্রস্তাব পেশ করবেন। বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT