চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে নকল প্রযুক্তি পণ্য ঠেকাতে প্রয়োজনে মনিটরিং সেল খোলা হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

প্রযুক্তি পণ্য ক্রেতাদের সঠিক এবং মানসম্পন্ন প্রযুক্তি পণ্য কেনার নিশ্চয়তা দিতে বাজারে প্রচলিত নকল এবং গ্রে পণ্য বিপণন ঠেকাতে উদ্যোগ নেবে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। প্রয়োজনে প্রযুক্তি বাজারে মনিটরিং সেল গঠন করার ঘোষণা দেন বিসিএস সভাপতি সুব্রত সরকার।

বিসিএস ইনোভেশন সেন্টারে দেশি-বিদেশি প্রযু্ক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে ‘বিজনেস ডিসকাশন মিটিং’ এ বিসিএস এর নবনির্বাচিত কার্যকরী কমিটি বৈঠকে এই প্রতিশ্রুতি দেয়া হয়।

দেশের বর্তমান প্রযুক্তি বাজারের পর্যালোচনা করে বক্তারা প্রযুক্তি ব্যবসার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে নিজেদের মতামত ব্যক্ত করেন।  প্রযুক্তি পণ্য বিপণনে মেক্সিমাম রিটেইল প্রাইজ(এমআরপি) নির্ধারণ, গ্রে, নকল এবং রিফাবলিশড পণ্য বিক্রি বন্ধ করতে বিসিএস এর নো অবজেকশন সার্টিফিকেট(এনওসি) প্রদান, এমআরপি ঠিক করতে পলিসি প্রণয়ন, সেলস এবং ক্রেডিট পলিসি নির্ধারণ, ওয়ারেন্টির ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্তর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

বিসিএস কার্যকরী কমিটির সদস্যরা এই সমস্যাগুলো সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে ঘোষণা দেন। একই সঙ্গে বিসিএস এর সদস্য বৃদ্ধিকরা, বিসিএস এর শাখা অঞ্চলগুলোতে কার্যালয় পরিচালনা, আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারের পরামর্শক্রমে প্রোডাক্ট লাইন ঠিক করা, বিসিএস ওয়েব পোর্টালকে বড় আকারে চালু করে প্রযুক্তি পণ্যের মূল্য তালিকা প্রকাশসহ পণ্যের বিজ্ঞাপন, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর নিয়মিত ফান্ডিং এর ব্যাপারে মতামত ব্যক্ত করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি সুব্রত সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিসিএস মহাসচিব মোশারফ হোসেন সুমন।

এই সভায় বিসিএস সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, কোষাধ্যক্ষ জাবেদুর রহমান শাহীন, পরিচালক শাহিদ-উল-মুনির, মোস্তাফিজুর রহমান তুহিন এবং আছাব উল্লাহ খান জুয়েল উপস্থিত ছিলেন।

তাদের সঙ্গে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি, ডেল, আসুস, লেনোভো, এমএসআই, গিগাবাইটসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বাংলাদেশ কম্পিউটার সমিতি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বগুড়ায় ট্রাক চাপায় হাত হারানো সুমির অবস্থা আশঙ্কাজনক

পরবর্তী

পাকিস্তানি সেনাবাহিনীকে চোখ রাঙাচ্ছে যে পশতু যুবক

পরবর্তী
পাশতুন-পাকিস্তান-মনজুর পাশতিন-সেনাবাহিনী

পাকিস্তানি সেনাবাহিনীকে চোখ রাঙাচ্ছে যে পশতু যুবক

আরব আমিরাত

যে ১৯ ক্যাটাগরিতে কর্মী যাবে আরব আমিরাতে

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT