বিনোদন

বাচ্চা অসুস্থ, তাই এফডিসি আসেননি অপু বিশ্বাস

বাচ্চা অসুস্থ, তাই এফডিসি আসেননি অপু বিশ্বাস

শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়

শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস। কলকাতা থেকে আসার পর খুব প্রয়োজন ছাড়া তাকে বাইরে বের করা হয় না। বেশির ভাগ সময় বাসায় অপু নিজেই ছেলের দেখাশোনা করেন। যেহেতু এখানে গোপনীয়তা রক্ষার ​ব্যাপার আছে, তাই কাজের লোক নির্বাচনের ক্ষেত্রেও অনেক কিছু বিবেচনা করেন অপু। নিজেই বাসার বাজার করেন। বাসার প্রয়োজনীয় সব কেনাকাটাও নিজেই করেন।

আজ সোমবার চ্যানেল আই অনলাইন ও প্রথম আলো প্রত্রিকায় প্রকাশিত হয়, ‘বুবলীর সঙ্গে শাকিব খান আবার অভিনয় করছেন’। এই খবর দেখে তেলে–বেগুনে ক্ষেপে যান অপু। তিনি সিদ্ধান্ত নেন, আজই সবকিছু প্রকাশ করবেন। ​

সংবাদমাধ্যমের সঙ্গে বিকালে এফডিসিতে বসবেন তিনি। নিজেই কয়েকজন সাংবাদিককে ফোন করে আমন্ত্রণ জানান। তার আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি সরাসরি সাক্ষাৎ​কার দেবেন।

ঘটনা আঁচ করতে পেরে নির্ধারিত সময়ের আগেই এফডিসিতে বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল আর অনলাইন নিউজ পোর্টালের কর্মীরা ভিড় করেন। কিন্তু অপু আসেননি।

জানা গেছে, বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তিনি এতটাই ইমোশনাল হয়ে পড়েন যে, সেখান থেকে নিকেতনে নিজের বাসায় ফিরে যান। পাশাপাশি ৬ মাস বয়সের আব্রাহাম খান জয়েরও একটু সমস্যা হয়। কারণ এতটা সময় বাইরে থেকে এখনো অভ্যস্থ হয়নি সে। তাই নিজের এবং সন্তানের কথা ভেবে এফডিসিতে যাননি অপু।

শেষে সন্ধ্যায় এফডিসিতে অপেক্ষমান সংবাদমাধ্যমের কর্মীরা নিকেতনে অপুর বাসায় যান।

ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে টিভির লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস

 

বিষয়:অপু বিশ্বাস আব্রাহাম খান জয় শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…