বিনোদন

বাচ্চাদের মতিগতি বলা অসম্ভব: মেয়ের ক্যারিয়ার প্রসঙ্গে অজয়

একজন পুরুষ ও একজন তরুণী হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষ ও তরুণী একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, পটভূমিতে আধুনিক অভ্যন্তরীণ স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। আর এবার নজরে এসেছেন অজয় দেবগন ও কাজল কন্যা নাইসা দেবগন। বয়স সবে মাত্র ১৯, এখনও কলেজের গণ্ডি পেরোয়নি। তারপরেও আজকাল প্রায়ই চর্চায় থাকেন নাইসা দেবগন।

ইতিমধ্যেই মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাকে হেঁটেছেন ফ্যাশন শোতে। যেখানে কালো হাই স্লিট স্কার্ট, ক্রপ টপ ও ম্যাচিং ব্লেজারে নজর কেড়েছিলেন এই স্টারকিড।

কিন্তু এরপরে তার কী প্ল্যান? তবে কি সুহানার মত বলিউডে অভিষেক করবেন নাইসা? আসন্ন ‘রানওয়ে ৩৪’ ছবির প্রোমোশনে এসে এমন প্রশ্নেরই মুখোমুখি হতে হল নাইসার বাবা অজয়কে।

বলিউডে নাইসার অভিষেক প্রসঙ্গে অজয় জানান, ‘আমি জানি না ও এই লাইনে আসতে চায় কি না! এই মুহূর্তে ও ইচ্ছুক নয় একেবারেই। তবে ভবিষ্যতে কী হবে, বিশেষ করে বাচ্চাদের মতিগতি বলা অসম্ভব। আপাতত ও বিদেশে, পড়াশোনা করছে।’

উচ্চশিক্ষার জন্য বর্তমানে সুইজারল্যান্ডে রয়েছেন নাইসা। এর আগে সিঙ্গাপুর থেকে স্কুলের পড়াশোনা শেষ করেছেন এই স্টারকিড।

বিষয়:অজয় দেবগন কন্যা কাজল বলিউড অভিষেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…