চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালীর পাতে ‘পোস্ত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ন ০২, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘পোস্ত’ ছবির দৃশ্য

‘পোস্ত’ ছবির দৃশ্য

‘প্রাক্তন’ ছবির জন্য পাঁচটি ফিল্মফেয়ার ঝুলিতে ভরা হয়ে গেছে। এরমধ্যেই পরবর্তী ছবির ঘোষণা দিয়ে ফেলেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গতকাল বুধবার তাদের নতুন ছবি ‘পোস্ত’র পোস্টার মুক্তি দিয়েছেন তারা। ছবির প্রযোজনা করেছেন উইন্ডোজ ও প্রভাত রায়। ছবিতে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, পরান বন্দ্যোপাধ্যায়, সোহিনী সরকার এবং আরও অনেকেই।

ছবির যে পোস্টারটি প্রকাশিত হয়েছে, সেখানে সবাইকে রাঁধুনির পোশাকে দেখা যাচ্ছে। কারও হাতে খুন্তি ও হাতা, আবার কারও হাতে ঝিঙে।

মধ্যবিত্ত সাধারণ একটি পরিবারের তিন প্রজন্মকে নিয়ে ‘পোস্ত’ ছবির কাহিনি। পোস্ত নামের এক শিশুর লালন-পালন নিয়ে দুই প্রজন্মের চিন্তাধারা দেখানো হয়েছে ছবিতে। ছবিতে পোস্তর ভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী অর্ঘ্য। ছয়শ শিশুর অডিশন নেওয়া হয়েছে এই চরিত্রের সাথে মানানসই অভিনয়শিল্পী খুঁজে পাওয়ার জন্য। অবশেষে অর্ঘ্যকেই চরিত্রের সাথে মানানসই মনে হয়েছে পরিচালকের।

প্রকাশিত হয়েছে ‘পোস্ত’ ছবির পোস্টার

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, ‘বাঙালীর পাতে পোস্ত যেমন প্রিয়, তেমনি ছবিটাও আশা করছি প্রিয় হবে। আসছে মে মাসে গরমের ছুটিতে মুক্তি দেব। আশা করছি বক্স অফিসেও সফল হবে ছবিটা।’

পোস্টার রিলিজের সাথে সাথেই ফেসবুক লাইকের বন্যায় ভেসে গেছে। ছবিতে যীশু-মিমি জুটিকে দেখা যাবে। ‘প্রাক্তন’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি‌র সাফল্যের পর ‌যীশু-মিমি জুটিকে নিয়ে চলছে জল্পনা-কল্পনা। শান্তিনিকেতন এবং কলকাতা মিলিয়ে শুটিং হচ্ছে এই ছবির।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নির্মাতা জুটি এর আগে ‘রামধনু’, ‘বেলাশেষে, ‘প্রাক্তন’ ছবিগুলো তৈরি করেছেন। টাইমস অব ইন্ডিয়া।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ওসমান হাদি হত্যার আসামিদের ফেরত পাঠাতে সম্মত ভারত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধের জন্য এনসিপির ৩ দফা দাবি

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলার রায় আগামীকাল

এপ্রিল ৮, ২০২৬

চড়কাণ্ডে আলোচিত তিশার সেই নাটকটি দেখে যা বলছে দর্শক

এপ্রিল ৮, ২০২৬
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT