চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাঘি-থ্রি’ ছবিতে আরো দাপুটে টাইগার শ্রফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

‘হিরোপন্তি’ দিয়ে বলিউডে পা রাখলেও ‘বাঘি’ ছবির মাধ্যমেই দর্শক প্রিয়তা লাভ করেছেন জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ। ‘বাঘি’ ফ্র‌্যাঞ্চাইজির ২টি ছবিতে অসাধারণ অভিনয়ের পর এবার আরো দুর্দান্ত রূপে হাজির হতে চলেছেন টাইগার। আর সেই আভাসই পাওয়া গেল ‘বাঘি-৩’-এর প্রথম পোস্টারে।

বেশ কিছুদিন যাবত আলোচনা চলছে বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘বাঘি’কে নিয়ে। ইতোমধ্যেই দুটি আলাদা চিত্রনাট্য নিয়ে নির্মিত হয়েছে ‘বাঘি’ (২০১৬) ও ‘বাঘি টু’ (২০১৮)। যেখানে দুটি ছবিতেই প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। এবার নির্মিত হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।

বুধবার ইনস্টাগ্রামে ‘বাঘি-থ্রি’ সিনেমার পোস্টার প্রকাশ করেছেন টাইগার শ্রফ। পাশাপাশি এই পোস্টারের ক্যাপশনে এ অভিনেতা লিখেছেন, ‘বাঘি-থ্রি’ সিনেমার কাজ শুরু হয়েছে। সেই সাথে ঘোষণা এসেছে  ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ৬ মার্চ।

Banglabid

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘বাঘি’ সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ। এরপর চলতি বছর মুক্তি পায় এর সিক্যুয়েল ‘বাঘি-টু’। যার পরিচালনা করেন আহমেদ খান। প্রথমবারের মত এর সিক্যুয়ালে টাইগার শ্রফ থাকলেও, তার বিপরীতে অভিনয় করেছিলেন দিশা পাটানি। এছাড়া আরো অভিনয় করেন-রণদীপ হুদা, দীপক দব্রিয়াল, মনোজ বাজপায়ী প্রমুখ। মুক্তির পর বক্স অফিসে সাফল্য পায় সিনেমাটি।

এদিকে আসন্ন ‘বাঘি-থ্রি’ ছবিটিতে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানকে চুক্তিবদ্ধ করা বিষয়ে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। যদিও সিনেমাটিতে অভিনয়ের বিষয়টি এখনো নিশ্চিত করেননি সারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যাকি শ্রফটাইগারটাইগার শ্রফবাঘি-থ্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রইদ’ দিয়ে উৎসব শুরু, সোমবার পর্দায় ‘মাস্তুল’

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ টেস্টের পিচ নিয়ে কেন মতে মিলছে না হ্যাজেলউড-রিচার্ডসনের

আগস্ট ৯, ২০২৬

বরিশাল শহর ও মানুষদের প্রশংসায় যা বললেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

প্রতি পাঁচজনে একজন থাইরয়েডে আক্রান্ত | Thyroid

আগস্ট ৯, ২০২৬

টিকিটের দাম ৩৭ হাজার, তবুও নিউইয়র্কে অপূর্বর কনসার্ট হাউজফুল!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT