বিনোদন

বাগদান সারলেন সানি দেওল পুত্র

সানি দেওলের পুত্রের বাগদান অনুষ্ঠানে পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সানি দেওলের পুত্রের বাগদান অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ও অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে শুরু হয়েছে বিয়ের ধুম। একের পর এক তারকারা বসছেন বিয়ের পিঁড়িতে। তারই মাঝে এবার জানা গেল বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে করণ দেওলের বাগদান সম্পন্ন হয়েছে।

পাত্রী ভারতীয় সিনেমা জগতের অন্যতম খ্যাতনামা পরিচালক ও প্রযোজক প্রয়াত বিমল রায়ের নাতনি দ্রিশা।

জানা গেছে, দুই পরিবারের উপস্থিতিতে খুবই ব্যক্তিগত ভাবে সম্পন্ন হয়েছে করণ ও দ্রিশার বাগদান। তারা একে অপরের ছেলেবেলার বন্ধু। শিগগির বিয়ে করবেন এই জুটি।

বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। বাবার দেখানো পথে হেঁটেই বলিউডে ক্যারিয়ার গড়েন তার দুই ছেলে সানি ও ববি দেওল। এই পরিবারের পরবর্তী প্রজন্মও একই পথে হাঁটছেন।

দাদা-বাবাদের দেখানো পথ ধরে সানি দেওলের ছেলে করন দেওলের রুপালি জগতে অভিষেক হয় ‘পাল পাল দিল কে পাস’ সিনেমার মাধ্যমে। শোনা যাচ্ছে, আসন্ন ‘আপনে টু’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

বিষয়:পুত্র বাগদান সানি দেওল সানি দেওল পুত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…