জন্মদিনে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে। অনুষ্ঠানে রাবেয়া খাতুনকে নিয়ে আরও গবেষণা এবং তার সাহিত্যকর্ম সংরক্ষণের তাগিদ উঠে আসে। সোমবার এই গুণী কথাসাহিত্যিকের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ‘রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ’।
রিপোর্টার: সুলতানা হিমু






