চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা বর্ষবরণে মুগ্ধ বিদেশিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
বৈশাখ-নতুন বছর-বাংলা নববর্ষ

আজ পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের বাংলা নববর্ষ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে নতুন সম্ভাবনাকে স্বাগত জানাতে বাঙালির বর্ষবরণ উৎসবে যোগ দিয়েছেন বিদেশিরাও।

বাংলাদেশিদের সঙ্গে মিলে তারাও বরণ করে নিচ্ছেন বৈশাখের রঙ ও আনন্দের প্রাচুর্যকে।

ইজেবা আর ব্রোনিকা দুই বান্ধবী। ইজেবা থাকেন ইংল্যান্ডে। ব্রোনিকা একটি অটিজম সংক্রান্ত এনজিওতে কাজ করার সূত্রে বাংলাদেশে থাকেন। হাজারো রঙে রঙিন বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ভীষণ পছন্দ করেন তিনি। তাই বন্ধু ইজেবাকে সেই রঙিন বাঙালিয়ানার উৎসব দেখাতে বাংলাদেশে আমন্ত্রণ জানান ব্রোনিকা।

আর বন্ধুর ডাকে ইজেবাও চলে আসেন বাংলা নববর্ষ উদযাপন দেখতে।

রমনায় বর্ষবরণ অনুষ্ঠান দেখে ইজেবা চ্যানেল আই অনলাইনকে জানান তার উচ্ছ্বাসের কথা। তিনি বলেন, বাংলা নববর্ষ খুবই বর্ণিল একটি উৎসব। এখানকার নানা রঙে রাঙানো পশুপাখিগুলো তার খুব ভালো লেগেছে। তিনি মনে করেন, এগুলো বাঙালির বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিচয় বহন করে।

বৈশাখ-নতুন বছর-বাংলা নববর্ষ
ব্রোনিয়া ও ইজেবা

নানা বয়সের হাজারো রকম মানুষের এত বেশি সমাগম দেখে খুব ভালো লাগছে বলে জানান ইজেবা।

Reneta

শুধু নববর্ষ নয়, পুরো বাংলাদেশই সুন্দর বলে মন্তব্য করেন এই বিদেশি দর্শণার্থী। তিনি বলেন, এরই মধ্যে চট্টগ্রাম ও পতেঙ্গা ঘুরে দেখে এসেছেন তিনি। বাংলাদেশের খাবার ভীষণ পছন্দ হয়েছে ইজেবার। বিশেষ করে ফুচকা, চটপটিসহ ঝাল মশলাদার খাবারগুলো।

ব্রোনিকা জানান, গত বছরও বর্ষবরণ উৎসবে এসেছিলেন তিনি। প্রতিবারই খুব ভালো লাগে।

ড্যানি, মিয়াকেলা, ফ্লোরিয়া, শাশা – এ চারজন এসেছেন সুইজারল্যান্ড থেকে। তারা পুরো বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা করে এসেছেন। তবে এখানে আসার মূল লক্ষ্য বর্ষবরণ উৎসব দেখা। ইতোমধ্যে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ও পর্যটন এলাকা ঘুরে এসেছেন তারা। সেখান থেকে ঢাকা এসেছেন।বৈশাখ-নতুন বছর-বাংলা নববর্ষ

বাংলা নববর্ষ উৎসব দেখে মুগ্ধ এই চার বিদেশি। তারা বলেছেন, এমন প্রাণের স্পন্দন, এত রঙ, একই উৎসবে এত রকম মানুষের ভিড় দেখার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে তাদের। বাংলাদেশের মানুষদের আচরণেও তারা আপ্লুত। বাংলা বর্ষবরণ উৎসবকে প্রকৃতিরে রঙের উৎসব বলেই মনে করছেন তারা।

এমনই আরও বহু বিদেশি বন্ধু এসে যোগ দিয়েছেন বাঙালির এই প্রাণের আয়োজনে। সুযোগ পেলে আবারও বর্ষবরণ উৎসব দেখতে বাংলাদেশে আসবেন বলে জানালেন এই বিদেশিরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নববর্ষপহেলা বৈশাখবাংলা নববর্ষবাংলা নববর্ষ ১৪২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে’

মে ১০, ২০২৬

মাতৃত্বের আলো-অন্ধকার নিয়ে তৈরি ১০ দুর্দান্ত হলিউড সিনেমা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT