চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা নববর্ষ উদ্‌যাপিত হবে সারা দেশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৈঠকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৈঠকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর

সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদনে গত বছর ৩০ নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে ইউনেসকো তাদের ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাই এবার  ঢাকার পাশাপাশি সারা দেশের জেলা, উপজেলা আর ইউনিয়ন পর্যায়ে বাংলা নববর্ষ উদ্‌যাপন করা হবে। শিগগিরই এ ব্যাপারে সংস্কৃতি​ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। জানালেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, উপসচিব ও বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক আর পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহীম হোসেন খান। আসাদুজ্জামান নূর বলেন, ‘সারা বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা উদ্‌যাপনের মাধ্যমে বিশ্বের কাছে এক নতুন পরিচয় তুলে ধরব আমরা। আমরা প্রমাণ করতে চাই, এ দেশ সংস্কৃতির দেশ, আবহমানকালের সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ। উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদকে গোটা জাতি যে প্রত্যাখ্যান করেছে, অসাম্প্রদায়িক মঙ্গল শোভাযাত্রা সারা দেশে উদ্‌যাপনের মাধ্যমে তা আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই।’

Banglabid

এখানে জানানো হয়, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ ও চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার মাঝে এবার বিরতি বাড়ানো হবে। সারা দেশে পয়লা বৈশাখের অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় দুই থেকে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে যৌথভাবে মেলার আয়োজন করবে বাংলা একাডেমি ও বিসিক।

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। দেশের প্রতিটি কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানায়)বাঙালি খাবার সরবরাহ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান নূর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হৃদয়ে মাটি ও মানুষ’ নিয়ে গবেষকের অভিজ্ঞতা

পরবর্তী

অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন: ওবায়দুল কাদের

পরবর্তী

অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন: ওবায়দুল কাদের

৬ বছরে ব্যাটালিয়ান আনসারদের চাকরি স্থায়ী করার বিল পাস

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT