চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

‘আদালতের রায়ের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই’ উল্লেখ করে দেশব্যাপী ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘আদালতের রায়ের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই এ রায়ে জনগণ কেন ভোগান্তিতে পড়বে? আপনারা আপনাদের অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন।’

Banglabid

হরতাল এখন আর কোন দাবি আদায়ের হাতিয়ার নয় দাবি করে ওবায়দুল কাদের বলেন: ‘আজ কিছু রাজনৈতিক দল একটা ইস্যুতে হরতাল ডেকেছিল। বিএনপির মতো বড় দল এই হরতালে সমর্থন দিয়েছিল। তবে ঢাকায় হরতালের কোনো দৃশ্য দেখা যায়নি। কোনো যানবাহন ও দোকানপাট বন্ধ ছিল না। হরতাল এখন আর দাবি আদায়ের কার্যকর হাতিয়ার নয়।’

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাভারের একটি সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হওয়ার মামলায় মীর হোসেন নামের একজন চালকের মৃত্যুদণ্ডের রায় দেয়ার প্রতিবাদে দেশব্যাপী পরিবহন ধর্মঘট করছে চালকরা।

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানেও বাস চলাচল করতে দিচ্ছে না পরিবহন শ্রমিক নেতা-কর্মীরা। আন্দোলনরত শ্রমিকরা বাসস্ট্যান্ডে জটলা করে বিক্ষোভ করছে। দুপুরে মহাখালীতে আন্দোলনরত শ্রমিকরা একটি বেসরকারি টেলিভিশনের গাড়ির কাঁচ ভেঙে দেয়।

Reneta

হঠাৎ করে ডাকা এই ধর্মঘটে দূরপাল্লার যাত্রীসহ অসংখ্য নারী-শিশু ও রোগীরা রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে ভিড় করছেন। সেখানে তারা অপেক্ষা করছেন অনিশ্চিত যাত্রার কষ্ট নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা নববর্ষ উদ্‌যাপিত হবে সারা দেশে

পরবর্তী

৬ বছরে ব্যাটালিয়ান আনসারদের চাকরি স্থায়ী করার বিল পাস

পরবর্তী

৬ বছরে ব্যাটালিয়ান আনসারদের চাকরি স্থায়ী করার বিল পাস

আগে গোল করেও বিদায় চট্টগ্রাম আবাহনীর

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT