চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ছবির নায়িকা, অথচ বাংলা ছবিই দেখতেন না!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
বিনোদন
A A

১১টি ছবির নায়িকা মিষ্টি জান্নাত ‘আগে বাংলা ছবি দেখতেন না’। অথচ গত পাঁচ বছরে তিনি লাভ স্টেশন, চিনিবিবি, আমার প্রেম তুমি, তুই আমার, তুই আমার রানীসহ মোট ১১টি ছবির নায়িকা হয়েছেন। হাতে রয়েছে আরও কয়েকটি ছবি। 

চ্যানেল আইয়ের ৩০০ সেকেন্ড অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এমন মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’-এ অতিথি হিসেবে এসেছিলেন হালের মিষ্টি জান্নাত।

সেহাঙ্গল বিপ্লবের পরিচালনা ও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে রীতিমত কুপোকাত হন মিষ্টি জান্নাত। উপস্থাপক জয় তার কাছে শুরুতে তারই অভিনীত কয়েকটি ছবির নাম শুনে প্রশ্ন করেন: ‘কেউ আপনাকে চেনে না। কিভাবে সম্ভব আপনি প্রধান নায়িকা?’

মিষ্টির উত্তর: ‘৪ বছর আগে যখন কাজ করেছিলাম খুব একটা কন্ট্রোভার্সি ছিল। পরে লেখাপড়ার কারণে বিরতি দিয়েছিলাম। এজন্য হয়তো বা প্রবলেম।’

জয়ের পরের প্রশ্ন ছিল: আপনি একজন ডেন্টিস্ট (ডাক্তার)। ভালো লেখাপড়া করেছেন। এর মধ্যে ১১টি সিনেমা করেছেন, স্টেজ শো করেছেন। এর ভবিষ্যৎ কী?

মিষ্টি বলেন: আমার ভালো লাগার জন্য কাজ করছি। এটা আমার প্যাশন।

Reneta

কোনো আল্টিমেট লক্ষ্য আছে কিনা জানতে চাইলে মিষ্টি জান্নাত বলেন: লক্ষ্য অবশ্যই আছে। সবাই চায় সুপারস্টার হতে। এর মাঝে মুম্বাই ছিলাম। দেড় বছর সেখানে যাওয়া আসার মধ্যে ছিলাম। ভালো করার চেষ্টা করে যাছি। দেখি কী হয়!

বিতর্কিত ও প্রভাবশালী জিকে শামীমের গার্লফ্রেন্ড ছিলেন কিনা জানতে চাইলে জয়ের প্রশ্নের উত্তরে মিষ্টি বলেন: কিছু হলেই নায়িকাদের নাম চলে আসে। এটাই স্বাভাবিক। আর আসলেই সে প্রভাবশালী কিনা তা আমি জানি না।

‘যাহা রটে কিছু না কিছু ঘটে’। মিষ্টির উত্তর: আমি এ ব্যাপারে কিছুই জানি না।

এরপর প্রযোজনায় লগ্নিতে টাকার উৎস, পারিবারিক অবস্থা, রেস্টুরেন্ট ব্যবসা সবকিছু নিয়ে মিষ্টিকে একে একে মিষ্টি জান্নাতকে ঝড়ের মতো প্রশ্ন করতে থাকেন জয়। শেষ দিকে তিনি প্রশ্ন করেন: আপনি জানেন ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার কোনো ধারণ নেই?

‘আমি মনে করি আমার অনেক ধারণা রয়েছে, মিষ্টির জবাব।

আপনার দেখা সেরা বাংলা চলচ্চিত্র কোনটি, নাকি বাংলা সিনেমাই দেখেন না! এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন: আসলে বাংলা ছবি আমি দেখতাম না কখনো!

জয় পাল্টা উত্তরে বলেন: বাহ! খুব ভালো। আপনি বাংলা ছবির নায়িকা অথচ বাংলা ছবি দেখতেন না!

মিষ্টি ফের বলেন: এখন বাংলা ছবি দেখি। কিছু ছবি ভালো লাগে। তবে আমার কাছে আমার ছবিই ভালো লাগে। বাকি ছবি ভালো লাগে না। কারণ সেখানে আমি নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩০০০ সেকেন্ডমিষ্টি জান্নাতশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT