চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা চলচ্চিত্রের ইতিহাস বদলে দিবে ওরা ১১ জন: রওনক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

বছরব্যাপী বিশ্বের প্রায় ২৫টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’। মুক্তির প্রথম দিনেই ছবিটি দেখার পর নিজেদের মতামত জনাচ্ছেন চলচ্চিত্র প্রেমীরা। নতুন ধরনের এই ছবিটির প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন।

এদিকে সাধারণ দর্শকের মতো ছবিটি নিয়ে আশাবাদী ‘ইতি, তোমারই ঢাকা’র সঙ্গে যুক্ত কলাকুশলীরাও। এই ছবিতে অভিনয় করেছেন রওনক হাসান। ছবিটি নিয়ে তারও উচ্ছ্বাস কম নয়।

সিনেমা হলে ‘ইতি, তোমারই ঢাকা’ মুক্তির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন ধারার সূচনা হলো বলে মনে করছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা। বললেন, সবার মতো আমিও ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটি নিয়ে ভীষণ উত্তেজীত। ইমপ্রেস টেলিফিল্মের মাধ্যমে এই ছবিটি সিনেমা হলে মুক্তির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের নতুন ধারার সূচনা হলো।

Banglabid

ছবির পরিচালকদের নিয়ে এই অভিনেতা বলেন, এই ছবিটি যে ১১ জন নির্মাণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ। সঠিক পরিচর্যা আর কাজের সুযোগ পেলে এরা বাংলা চলচ্চিত্রের ইতিহাসটাকে বদলে দিবে। এই প্রজেক্টের একজন হতে পেরে সত্যিই আমি গর্বিত।

‘ইতি, তোমারই ঢাকা’র ১১টি গল্পের মধ্যে ‘যূঁথী’ নামের একটিতে অভিনয় করেছেন রওনক হাসান। ছবিটি নিয়ে তার ভাষ্য: এই ছবিটি দেখলে দর্শক বুঝতে পারবেন, এটা কতোটা অসাধারণ একটি কাজ হয়েছে। নির্মাণ ও গল্প বয়ানে অন্য যে কোনো চলচ্চিত্রের চেয়ে এর ভাষা আলাদা। নতুন ভাবনার রেখা এই ছবির মাধ্যমে দর্শক দেখতে পারবেন।

ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় ‘ইতি তোমারই ঢাকা’ ছবিটি যে ১৬ প্রেক্ষাগৃহে চলছে:

Reneta

ঢাকার মধ্যে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), বলাকা, মধুমিতা, শ্যামলী ও যমুনা ব্লকবাস্টার।

ঢাকার বাইরে- সিলভার স্ক্রিন(চট্টগ্রাম), পূরবী(ময়মনসিংহ), নিহার(যশোর), চন্দ্রিমা(শ্রীপুর), বর্ষা(জয়দেবপুর), মম ইন(বগুড়া), শঙ্খ(খুলনা), শাপলা(রংপুর), রূপকথা(পাবনা), মডার্ন(দিনাজপুর) এবং বনলতা(ফরিদপুর)।

ঢাকা শহরের ১১টি গল্প নিয়ে ১১ জন নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রটিতে থাকছে ঢাকা শহরের এই সময়ের তরুণ-তরুণীদের নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা মুখ। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, সুমি, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে।

১১টি চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াঅ্যালেন শুভ্রইন্তেখাব দিনারইয়াশ রোহানইরেশ যাকেরনুসরাত ইমরোজ তিশাফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমোস্তফা মনোয়াররওনক হাসানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশেহতাজশ্যামল মাওলাসুমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের জরুরি ‘নতুন উদ্যোগ’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ‘বুদ্ধিজীবী নকশাল’ নিয়ে মোদির সতর্কবার্তা

আগস্ট ১৫, ২০২৬

এআই প্রযুক্তি: মহাসড়কে গাড়ি থামাবে না পুলিশ, আইন ভাঙলে ‘অটো ফাইন’

আগস্ট ১৫, ২০২৬

আরও ৫ দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT