চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা একাডেমি চত্বরে ‘ব্যাংকিং মেলা’ শুরু

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৬:৪৮ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
অর্থনীতি
A A

আগামী ছয় বছরের মধ্যে দেশের সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে চায় বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং খাতের কর্মকর্তারা। দেশে প্রথমবারের মতো ব্যাংকিং মেলায় এমনই অভিমত তুলে ধরেছেন তারা।

ব্যাংক কর্তারা মনে করেন, মধ্যম আয়ের দেশে রূপান্তরে ব্যাংক খাতই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। 

দেশে সরকারি-বেসরকারি মিলে ব্যাংকের সংখ্যা ৫৬টি। ৪ কোটি আমানতকারী লেনদেন করেন এসব ব্যাংকে। সাধারণ গ্রাহক ও শিল্পখাতের পাশাপাশি ব্যাংকগুলোর মোট ঋণের ৩৪ শতাংশ যাচ্ছে ক্ষুদ্র শিল্প বিকাশে।

বাংলা একাডেমি চত্বরে ৫ দিনের মেলায় ব্যাংকের সেবা কর্মসূচি তুলে ধরার সঙ্গে অভিযোগ গ্রহণের বুথও আছে মেলায়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা: রাজী হাসান বলেন, মানুষকে আরো বেশি ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত করার জন্য এই প্রথম ব্যাংকিং মেলার আয়োজন করা হয়েছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন, ২০২১ সালের ভেতরে বাংলাদেশে যাদের ব্যাংক একাউন্ট খোলার লিগাল ফর্ম আছে তারা প্রত্যেকে যেন একটা করে একাউন্ট খোলে।

Reneta

শিল্পবিকাশ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং খাত যে আধুনিক জীবনযাপনে নতুন নতুন সুবিধা যোগ করছে তার নানা তথ্য রয়েছে এ মেলায়।

আবু হেনা মোহা: রাজী হাসান বলেন, ডিজিটালাইজেশনের ফলে ব্যাংকিং খাতে যে পরিবর্তনগুলো এসেছে সেসব মানুষকে জানানোর জন্যই এই মেলা। আলী রেজা ইফতেখার বলেন, ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা এখানে দেখাবো। এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা এখানে দেখাবো। মানি ট্রান্সফার দেখাবো। সমস্ত ব্যাংকে যতগুলি প্রোডাক্ট অ্যাভেইলেবল আছে, সবগুলো ডিসপ্লে করবো। 

২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমি চত্বর থেকে প্রতিদিন এ মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইব্যাংকব্যাংকিং সেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪জন দগ্ধ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

মে ১১, ২০২৬

তরুণ মুখের ঢল নিয়ে বাংলাদেশে দুই সিরিজের দল অস্ট্রেলিয়ার

মে ১১, ২০২৬
ছবি: পিএমও

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT