ঢাকা

বাংলায় নামফলক লেখা নিশ্চিতে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান

বাংলায় নামফলক লেখা নিশ্চিতে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান

বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলক ও সাইনবোর্ড বাংলায় লেখা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে আসাদ গেট থেকে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

ইংরেজি বা অন্য কোন ভাষায় নয়, বাংলায় প্রতিষ্ঠানের নামফলক ও সাইনবোর্ড লেখা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের উপস্থিতিতে অভিযান চালানো হয়।

প্যানেল মেয়র বলেন, অভিযানের বিষয়ে এর আগে কয়েক দফা ঘোষণা দেয়া হয়েছে। শুধু অবৈধ বিলবোর্ড উচ্ছেদ-ই নয়, প্রতিষ্ঠানগুলোকে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জরিমানাও করা হচ্ছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…