বিনোদন

বাংলায় কথা বলবে ‘হ্যারি পটার’!

‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব দ্য অ্যাজকাবান’

‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব দ্য অ্যাজকাবান’

জনপ্রিয় চরিত্র ‘হ্যা​রি পটার’ বাংলায় কথা বলবে! অবাক হচ্ছেন? ঠিক তাই, ‘হ্যারি পটার’ আজ বাংলায় কথা বলবে। শুধু ‘হ্যারি পটার’ একা নয়, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব অ্যাজকাবান’ ছবির সবাই বাংলায় কথা বলবে। কারণ ছবিটি যে এবার বাংলায় ডাব করা হয়েছে।  আজ ১১ আগস্ট শুক্রবার ছবিটি দেখানো হবে মাছরাঙা টিভিতে।

‘হ্যারি পটার’ চরিত্রে বাংলায় কে কণ্ঠ দিয়েছেন? জানা গেছে, সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী ‘হ্যারি পটার’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন। আজ দুপুরে চ্যানেল আই অনলাইনকে নির্ঝর চৌধুরী বলেন, ‘হ্যারি পটার আমার ভীষণ পছন্দের ছবি। এবার এই জনপ্রিয় চরিত্রে আমি কণ্ঠ দিয়েছি। দারুণ অনুভূতি হচ্ছে! কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, হঠাৎ​ আমন্ত্রণ পেলাম। তবে এর জন্য আমাকে ভয়েস টেস্ট দিতে হয়েছে। এই পরীক্ষায় পাশ করার পর গত সপ্তাহে আমি ডাবিং করেছি।’

নির্ঝর চৌধুরী
নির্ঝর চৌধুরী

নির্ঝর চৌধুরী জানালেন, এরপর ‘হ্যারি পটার’ সিরিজের চতুর্থ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’–এ কণ্ঠ দেবেন তিনি। আর তা শিগগিরই।

‘হ্যারি পটার’ চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল রেডক্লিফ।

 

বিষয়:হ্যারি পটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…