চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংক ডিজিটাল সার্ভিসের মার্কেটপ্লেস ‘অ্যাপলিংক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

বাংলালিংক আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্ভিসের মার্কেটপ্লেস ‘অ্যাপলিংক’ চালু করেছে। গ্রাহকদের সাথে স্থানীয় ডেভেলপারদের সংযুক্ত করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রাহকদেরকে সহজে ডিজিটাল সার্ভিস কেনার সুবিধা দেওয়ার পাশাপাশি এটি ডেভেলপারদের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করবে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ অ্যাপলিংক-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ, বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  বলেন, তরুণদের জন্য দৃষ্টান্তমূলক ডিজিটাল উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলালিংক-এর বিশেষ পরিচিতি রয়েছে। এবার বাংলালিংক এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে এসেছে, যা তরুণ ডেভেলপারদেরকে দেশের ব্যবহারকারীদের জন্য অ্যাপ তৈরিতে উৎসাহ দেবে। তরুণ পেশাজীবীদের ক্ষমতায়নের মাধ্যমে কীভাবে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলি আমাদের আইটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা এই উদ্যোগে প্রতিফলিত হয়।

ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বলেন, ‘অ্যাপলিংক’ আমাদের তরুণ আইটি পেশাজীবীদের ক্ষমতায়ন করবে এবং তাদের কাজকে স্থানীয় বাজারে তুলে ধরার সুযোগ দেবে। আশা করি, বাংলালিংক ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবে।

Reneta

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘‘আমরা দুইটি উদ্দেশ্য নিয়ে অ্যাপলিংক চালু করেছি। প্রথমত, এই নতুন ডিজিটাল ইকোসিস্টেমটি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ডেভেলপারদের ক্ষমতায়ন করবে। তারা উপার্জনের পাশাপাশি তাদের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবে। দ্বিতীয়ত, এর মাধ্যমে আমাদের গ্রাহকরা সহজেই তাদের পছন্দের সেবা ও অ্যাপ কিনতে পারবে। আমরা এই উদ্যোগের মাধ্যমে আমাদের ডিজিটাল সেবার সংখ্যাকে আরও বৃদ্ধি করতে পেরে আনন্দিত। এই প্ল্যাটফর্মের মাধ্যম দেশের তরুণ ডেভেলপারদের সহায়তা করার আশা করছি।

স্থানীয় ডেভেলপাররা https://dev.applink.com.bd ভিজিট করে নিবন্ধন সম্পূর্ণ করার পর অ্যাপলিংক-এর প্ল্যাটফর্মে এসএমএস, ইউএসএসডি ও বিলিং সংযোগের মতো প্রয়োজনীয় সব টুলস্‌ এবং এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) পাবেন। এই প্ল্যাটফর্মে স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, কৃষি, জনসেবা, বিনোদন এবং ব্যবসার মতো বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস পাবলিশ ও আয় করা যাবে। বাংলালিংক গ্রাহকরা https://applink.com.bd ভিজিট করে মোবাইল এয়ারটাইম ব্যালেন্স দিয়ে তাদের পছন্দের ডিজিটাল সার্ভিসগুলি কিনে ব্যবহার করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT