তথ্যপ্রযুক্তি

বাংলালিংক ও রূপায়ন সিটির সমঝোতা চুক্তি সই

প্রিমিয়াম কন্ডো, স্কাই-ভিলা ও পেন্টহাউজ অ্যাপার্টমেন্ট ক্রয়ে অরেঞ্জ ক্লাব সদস্যরা পাচ্ছেন বিশেষ ছাড়

রূপায়ন সিটি ও বাংলালিংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ন সিটি ও বাংলালিংকের প্রতিনিধিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি রূপায়ন সিটির সাথে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেছে।

এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা রূপায়ন সিটি থেকে অ্যাপার্টমেন্ট কেনায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের কাস্টোমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ এবং রূপায়ন সিটি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে রুপায়ন সিটি উত্তরার অফিসে চুক্তি সই করেন।

এই চুক্তির আওতায় অরেঞ্জ ক্লাব-এর প্ল্যাটিনাম ও সিগনেচার টায়ার সদস্যরা রূপায়ন সিটি-এর প্রিমিয়াম কন্ডো, স্কাই-ভিলা অ্যাপার্টমেন্ট ও পেন্টহাউজ ক্রয়ে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা ছাড় পাবেন। বিশেষ এই অফারটি উপভোগ করা যাবে ৩০ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত।

অফারটি সম্পর্কে আরও জানা যাবে মাইবিএল অ্যাপ https://mybl.digital/App ও বাংলালিংক-এর ওয়েবসাইটে https://www.banglalink.net/en/orange-club/life-style/benefits.

বাংলালিংক-এর কাস্টোমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বাংলালিংক সবসময় তাদের জন্য বিস্তৃত সুবিধা প্রদান করাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নেয়।

রূপায়ন সিটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান বলেন, এই চুক্তির ফলে অরেঞ্জ ক্লাব সদস্যরা অ্যাপার্টমেন্ট ক্রয়ে আকর্ষণীয় মূল্যছাড় পাবেন যা নিঃসন্দেহে মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলবে।

গ্রাহকদের চাহিদা মোতাবেক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নতুন নতুন সুযোগ-সুবিধা আনা অব্যাহত রাখবে বাংলালিংক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকএর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র জাইন জামান, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, রূপায়ন সিটির হেড অফ সেলস রেজাউল হক লিমন, হেড অফ মার্কেটিং উজ্জ্বল আহমেদ এবং মার্কেটিং ম্যানেজার মো. রবিউল ইসলাম।

বিষয়:বাংলালিংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…