বাংলাদেশ

বাংলার সমৃদ্ধি: নাবিকদের দেশে ফেরানোর ব্যবস্থা হচ্ছে

নাবিকদের দেশে ফেরানোর জন্য জাহাজে অবস্থানরত দল. Channel i News - চ্যানেল আই নিউজ

নাবিকদের একটি দল জাহাজে অবস্থান করছে, তারা সবাই মাস্ক পরা এবং নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিকদের পোল্যান্ড হয়ে দেশে ফেরানোর ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ইউক্রেনে আটকে থাকা ৫ বাংলাদেশীর অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিশ্চিত হওয়া গেলে ফিরিয়ে আনা হবে।

জানা গেছে, জাহাজটি মুম্বাই থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। অলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি।

২ মার্চ রাতে জাহাজটি রুশ হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন।

বিষয়:ইউক্রেন বাংলার সমৃদ্ধি’র নাবিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…