চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাবিদ: বরিশাল বিভাগের সেরা আট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ- ৪র্থ বর্ষ’–এর বরিশাল বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বাছাই পর্ব শেষে মূল পর্বে ঢাকায় আসার সুযোগ পেয়েছেন বরিশাল বিভাগের সেরা ৮ বাংলাবিদ।

এ উপলক্ষে শুক্রবার বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী।

বাছাইপর্ব শুরু হয় সকাল ৯ টায়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোহসিনা হোসাইন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এম পি, বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী, মেজর সাহিদুর রহমান অধ্যক্ষ বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, জসিমুল হক, জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক, বিক্রয় ও বিপণন এবং এস. এম. দিদারুল হাসান, উপ মহাব্যবস্থাপক, বিপণন ইস্পাহানি টি লিমিটেড।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে উচ্চারণ, বানান ও ব্যাকরণের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে সেরা ৮ জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাবার সুযোগ পায়।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতেই এই আয়োজন। ‘বাংলায় জাগো ভরপুর’-এ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে।

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।

দেশ সেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

বাকি ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।

ট্যাগ: ইস্পাহানিচ্যানেল আইবাংলাবিদলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে সড়কে ঝরলো ২ প্রাণ

পরবর্তী

করোনা ভাইরাস নিয়ে ‘তথ্য মহামারী’ শুরু হয়েছে

পরবর্তী
করোনা

করোনা ভাইরাস নিয়ে ‘তথ্য মহামারী’ শুরু হয়েছে

এভারেস্ট চূড়া পরিচ্ছন্নতায় নেপাল সেনাবাহিনী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT