চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাবাজারে চলছে বইমেলার প্রস্তুতি

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১০:১৩ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
চলছে বই বাঁধাইয়ের কাজ

চলছে বই বাঁধাইয়ের কাজ

বরাবরের মতো এবারও ফেব্রুয়ারিতে শুরু হবে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। ক্যালেন্ডার অনুযায়ী এখনও তিনমাস বাকি থাকলেও বইমেলা ঘিরে ব্যস্ততা শুরু হয়ে গেছে বিভিন্ন প্রকাশনীতে কর্মরত ব্যক্তিদের।

রাজধানীর বাংলাবাজার  ঘুরে  জানা গেল, বেশির ভাগ বই লেখা শেষ। এখন চলছে মুদ্রণ, প্রুফ রিডিং ও প্রুফ কারেকশনের কাজ। প্রকাশকরা জানালেন, তাদের ব্যস্ততা শুরু হয়েছে অক্টোবর থেকেই। বইয়ের প্রচ্ছদ ও প্রুফ রিডিংয়ের মধ্য দিয়ে কাজ শুরু হয়। এই ব্যস্ততা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।

অনিন্দ্য প্রকাশের ম্যানেজার সমীর বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন: সারাবছরই আমাদের ব্যস্ততা থাকে। তবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে থাকে মহা ব্যস্ততা। অক্টোবর থেকে পুরোদমে আমাদের কাজ শুরু হয়েছে। এবার ৬৫ থেকে ৭০ টা নতুন বই প্রকাশ হবে। ডিসেম্বরের শেষের দিকে বই আসা শুরু হবে। এখন প্রচ্ছদ ডিজাইন ও প্রুফ দেখার কাজ চলছে।

তাম্রলিপি প্রকাশনীর ম্যানেজার সমর কুমার জানান, তাদেরও কাজ শুরু হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে। এমনিতে সারাবছর নানা কাজ থাকে। তবে বইমেলার কাজ শুরু হয়েছে  অক্টোবরে। এবার বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ৫০টা বই আসবে তাম্রলিপি থেকে। এই বই ঘিরে তাদের অনেক প্রত্যাশা বলে জানালেন সমর কুমার।

অন্বেষা প্রকাশনীতে চলছে প্রুফ কারেকশনের কাজ।
অন্বেষা প্রকাশনী

তিনি বলেন: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন লেখক লিখেছেন বঙ্গবন্ধুর জীবন নিয়ে। পঞ্চাশটি বইয়ের কাজ প্রায় শেষ। এখন চলছে শেষ সময়ের কাজ। সবগুলো বই একসাথে বাজারে আসবে। বইগুলো ঘিরে আমাদের প্রত্যাশা অনেক। পাঠক বঙ্গবন্ধুকে নিয়ে নতুন নতুন তথ্য পাবেন আশা করি।

দিব্য প্রকাশনীর কামাল হাসান জানালেন, তাদের ১০-১২ টা বই প্রস্তুত হয়ে গেছে। আরও ১৫-২০টা বই জানুয়ারির মধ্যে চলে আসবে। প্রস্তুত হওয়া বইয়ের মধ্যে আছে শ্রী রমেশচন্দ্র মজুমদারের দুই খণ্ডে ‘বাংলাদেশের ইতিহাস’। সালিম অর্ণবের বাগদাদ বিনাশী ‘হালাকু খান’। বাকি বই প্রেসে আছে। বাঁধাইয়ের কাজ চলছে।

Reneta

দিব্য প্রকাশ থেকে ইতিহাসধর্মী বই বেশি প্রকাশ হয় বলে সারা বছরই বইগুলো চলে। ফলে শুধু বইমেলা নয়, তাদের ব্যস্ততা থাকে সারা বছর। তবে বইমেলায় চাপ বেশি বলেও জানান কামাল হাসান।

অবিরাম চলছে প্রিন্টিং মেশিন।
অবিরাম চলছে প্রিন্টিং মেশিন

অন্বেষা পাবলিকেশন্স থেকে কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলা একাডেমির মাহপরিচালক সামছুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামানসহ বিখ্যাত ও নবীন লেখকদের বই মিলিয়ে প্রায় ৮০টি নতুন বই প্রকাশ হবে এবারের মেলায়।

মেলার বাইরেও সারাবছর বিভিন্ন জেলায় বইমেলা চলে। ফলে জেলাভিত্তিক বইমেলায় বইয়ের চাহিদা থাকে। এছাড়া ঢাকার বাইরের জেলাগুলোতে সারাবছরই পাঠক বই কিনে থাকেন বলে জানান একাধিক প্রকাশক।প্রিন্টিং প্রেসে ‍গিয়েও দেখা গেল ব্যস্ততা। প্রিয়াঙ্কা প্রিন্টিং প্রেসের মামুন মিয়া জানালেন, এখন গড়ে দশ বার ঘণ্টা করে কাজ করতে হচ্ছে। মেলার কয়েকদিন আগ থেকে এমন হয়, চব্বিশ ঘণ্টাও কাজ করতে হয়। ছুটি মেলে না। বার বছর ধরে প্রিন্টিং ও বই বাঁধাইয়ের কাজ করছেন। প্রতিবছর একই চিত্র দেখতে হয় বলে তিনি চ্যানেল আই অনলাইনকে জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:সংগৃহীত

হটস্পট হিসেবে চিহ্নিত ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইবোলা ভাইরাসে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মে ১৭, ২০২৬

শরীরের যেসব সংকেত বলে দিবে লিভারে সমস্যা

মে ১৭, ২০২৬

আলিয়াকে কটাক্ষ করে অনুরাগীর মন্তব্য, উত্তরে যা বললেন অভিনেত্রী

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT