চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্ট্রাল আফ্রিকায় তিন সন্ত্রাসী গ্রুপের মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৯:৩৭ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৭
প্রবাস সংবাদ
A A

জাতিগত সংঘাতে লিপ্ত পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের তিনটি সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবেলা করছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশটির বিদ্রোহ ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কাজ করায় সন্ত্রাসী গ্রুপগুলোর শত্রুতে পরিণত হলেও জাতিসংঘের শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় সমাজ ও সরকারের আস্থা কুড়িয়েছে।

১৫টি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় থাকলেও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অশান্তির কারণ মূলত তিনটি সন্ত্রাসী গোষ্ঠী।  যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা এই গোষ্ঠীগুলো।

জাতিসংঘের দেয়া তথ্য মতে, ভেঙ্গে যাওয়া সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত এক্স সেলেকা, কনভেনশন অব প্যাট্রিয়টস ফর জাস্টিস এন্ড পিস এবং ইউনিয়ন অব ডেমোক্রেটিক ফর ইউনিট-এই তিনটি সন্ত্রাসী গ্রুপ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে অশান্তি সৃষ্টি করছে। দেশটিতে শান্তি স্থাপনের জন্য ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর থেকে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

গ্রুপগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা এখানে কোনো বিষয়ই নয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সন্ত্রাসী প্রতিদিনই রক্তক্ষয়ী সংঘর্ষে দীর্ঘ হয় মৃত্যুর মিছিল।

বাংলাদেশ সেনাবাহিনী নানা কৌশল ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে দলগুলোকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে। এতে সাফল্যও পেয়েছে তারা।

৬ লাখ ২২ হাজার ৯৮৪ বর্গকিলোমিটারের বিশাল দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের খাদ্য সরবরাহের মূল রুট দেখভাল করার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর।

ক্যামেরুন থেকে দেশটির রাজধানী বাঙ্গি পর্যন্ত খাবার ও রসদ পৌঁছাতে প্রতিদিনই সন্ত্রাসী গ্রুপের মুখোমুখি হতে হয় সেনাবাহিনীকে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: বাংলাদেশ সেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাগুরায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

পরবর্তী

দিনদিন কমে যাচ্ছে বাঘের সংখ্যা

পরবর্তী

দিনদিন কমে যাচ্ছে বাঘের সংখ্যা

germany riot

জি-২০ সম্মেলন: ‘নরকে স্বাগতম’ লেখা মুখোশ পরে বিক্ষোভ-সংঘর্ষ, ৭৬ পুলিশ আহত

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT