চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সিরিজের আগেই ভারতের নির্বাচক পদে বদল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী মাসে টেস্ট ও টি-টুয়েন্টির সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শুরুর আগেই পরিবর্তন আসতে পারে ভারতীয় দলের নির্বাচক প্যানেলে। এমনই জানাচ্ছে দেশটির গণমাধ্যম। তবে বাংলাদেশ সিরিজের দল নির্বাচন করবে বর্তমান প্রধান এমএসকে প্রসাদের কমিটিই।

ভারতীয় মিডিয়ার খবর, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দল নির্বাচন দিয়ে শেষ হচ্ছে নির্বাচকদের বর্তমান চেয়ারম্যান এমএসকে প্রসাদের চার বছর ব্যাপী সময়কাল। তার জায়গায় নির্বাচকদের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে দেশটির সাবেক লেগস্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ।

২৩ অক্টোবর সৌরভ গাঙ্গুলি বোর্ডের দায়িত্ব নেয়ার পরে বিভিন্ন কমিটি যেমন নতুন করে তৈরি হবে, তেমন করেই হবে নতুন নির্বাচক কমিটিও। সেখানেই জায়গা করে নিতে পারেন শিবরামকৃষ্ণণ।

আরও খবর, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন পক্ষের পছন্দ হিসেবেই উঠে এসেছে শিবরামকৃষ্ণণের নাম।

১৯৮৩ থেকে ১৯৮৭ সালের মধ্যে নয়টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ২৬ উইকেট, ওয়ানডেতে ১৫টি উইকেট নিয়েছেন।

স্টার স্পোর্টসের ধারাভাষ্য দলে থাকা শিবাকে চেয়ারম্যান করা হলে তার পারিশ্রমিক বাড়ানো হবে বলে জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া। চেয়ারম্যানের পারিশ্রমিক হতে পারে বছরে দেড় কোটি রুপি। বাকি চারজনের এক কোটি বিশ লাখ রুপি।

Reneta

বিসিসিআই’র নিয়ম অনুযায়ী একজন জাতীয় নির্বাচকের মেয়াদ চার বছরের। প্রসাদ ছাড়া বর্তমান কমিটিতে থাকা গগন খোড়ার চার বছরের মেয়াদ শেষ হচ্ছে। আরও একবছর মেয়াদ বাকি আছে অন্য তিন নির্বাচক শরণদীপ সিং, দেবাং গান্ধী ও যতীন পরাঞ্জপের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবিসিসিআইভারতীয় ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT