চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফর নিয়ে মোদির যতো টুইট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে এসে টুইটারে দারুণ ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সফরে এসে যা যা করছেন প্রতিমুহূর্তের সেই ঘটনাগুলো টুইট করে জানিয়ে দিচ্ছেন তিনি। শুধু নিজের একাউন্ট থেকেই নয়, ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার পেজ থেকেও টুইট করা হচ্ছে।

বাংলাদেশের মানুষের এবং ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষায়ও টুইট করেছেন তিনি।

বাংলাদেশ সফরের উদ্দেশ্যে রওনা হবার আগেই তিনি একটি টুইট করে বলেন, ‘বাংলাদেশের উদ্দেশে রওনা দিচ্ছি। এই সফর পার্শবর্তী দুই জাতির মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করবে এবং দু’দেশের জনগণের জন্য আরো মঙ্গল বয়ে আনবে। সেই সঙ্গে আমাদের এই অঞ্চলে দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করবে’।

এ টুইটের ঘণ্টা তিনেক পরেই মোদি বাংলায় একটি টুইট করে। সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশ, আমি আমার সাথে ভারতের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আসছি’। এই টুইটের একটা ইংরেজী ভার্ষন দিয়েও টুইট করেন মোদি।

এরপর বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধারমন্ত্রী শেখ হাসিনা। তার এই অভ্যর্থনার পর মোদি টুইটারে বাংলায় লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে’।

জাতীয় স্মৃতিসৌধে তাকে গার্ড অব অনার দেয়া হলে তিনি সেখানকার বেশ কয়েকটি ছবি টুইটারে পোস্ট করে বলেন, স্মৃতিসৌধে তাকে সম্মানিত করা হয়েছে।

Reneta

ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর বাসভবন (বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর নামে পরিচিত) সফর করেন। সেখানকার বেশ কয়েকটি ছবি টুইটারে পোস্ট করে বাংলায় একটি টুইট করেন।

টুইটে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা’।

ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার পেজ থেকেও টুইট করা হচ্ছে। সেখান থেকেও মোদি যা যা করছেন তার প্রতিমুহূর্তের আপডেট টুইট করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়েও এই পেজ থেকে মন্তব্য করা হয়।

ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার পেজ থেকে সর্বশেষ বাংলাদেশ-ভারতের মধ্যে সরাসরি বাস সার্ভিসের উদ্বোধন নিয়ে টুইট করা হয়। এ নিয়ে বলা হয়েছে , দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT