চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়ার নয়া গড়িমসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ‘নয়ছয়’ শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, বিসিবির সঙ্গে সময় এবং ফরম্যাট নিয়ে সিএ’র মতভেদ দেখা দিয়েছে। তাছাড়া নিরাপত্তার বিষয়েও অজুহাত অব্যাহত আছে তাদের।

২০১৫ সালে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল দেশটির। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেবার সফর স্থগিত করে তারা। চলতি বছরের জুলাইয়ে ওই সফরটি করার কথা তাদের। কিন্তু এখন তারা একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলতে চাইছে। সেটাও আবার তাদের ভারত সফরের আগে অক্টোবরে। বিসিবি তাতে রাজি হচ্ছে না।

বাংলাদেশ দল সম্প্রতি টেস্টে দারুণ করছে। ইংল্যান্ডকে হারানোর পর শ্রীলঙ্কাকে তাদের দেশে হারিয়েছে মুশফিকের দল। বাংলাদেশ চাইছে অস্ট্রেলিয়ার সঙ্গেও এই সময়ে টক্কর দিতে।

অস্ট্রেলিয়ার প্রস্তাব না মানার আরও কারণ আছে। তাতে বিসিবির শিডিউল ক্ষতিগ্রস্ত হবে। কেননা জুলাই এবং আগস্টে পাকিস্তানের সঙ্গে নিজেদের দেশে সিরিজ খেলার সম্ভাবনা আছে। এরপর সেপ্টেম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। চলবে অক্টোবর পর্যন্ত।

২০১৫ সালে অস্ট্রেলিয়া যখন তাদের সফর বাতিল করে তখন দেশটির সরকারের ওয়েবসাইটে ঘোষণা দেয়া হয়, বাংলাদেশে নিরাপদ নয় অস্ট্রেলিয়ানরা। তাদের ওপর হামলার সম্ভাবনা আছে। একই ঘোষণা এখন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ‘আপনার বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, পশ্চিমা স্বার্থের ওপর সন্ত্রাসীরা সেখানে হামলা চালাতে পারে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র নিরাপত্তার বিষয়ে আগের মতো সেই ‘কিন্তু’ রেখে সুর তুলছেন, ‘নিকট ভবিষ্যতে আমরা বাংলাদেশ সফর করতে আশাবাদী। কিন্তু খেলোয়াড় এবং কর্মকর্তাদের নিরাপত্তা সবার আগে দেখতে হবে।’

অস্ট্রেলিয়ান নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের পরামর্শও অনুসরণ করার কথা বলছেন ওই কর্মকর্তা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাঈদীর রিভিউ শুনানি ৬ এপ্রিল, আশা অ্যাটর্নি জেনারেলের

পরবর্তী

ধর্মীয় উপাসনালয় ও কবর-শ্মশানের জমি অধিগ্রহণ করার বিধান রেখে আইনের খসড়া অনুমোদন

পরবর্তী

ধর্মীয় উপাসনালয় ও কবর-শ্মশানের জমি অধিগ্রহণ করার বিধান রেখে আইনের খসড়া অনুমোদন

মৃত্যুর অনুমতি চাওয়া মেহেরপুরের সেই তিন রোগীর জন্য এয়ার ইন্ডিয়ার ফ্রি টিকিট

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT