চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক আদান-প্রদান বাড়াতে দেশটির এক্সপোর্ট–ইমপোর্ট ব্যাংকের (এক্সিম) চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ফ্রেড পি. হকবার্গ আজ বুধবার ঢাকা সফরে আসছেন।

দু’দিনের সফরে তিনি বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন।

আমেরিকান দূতাবাসের একপ্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ফেব্রুয়ারি চেয়ারম্যান হকবার্গ আমেরিকান চেম্বার অফ কমার্স এর আয়োজনে মধ্যাহ্ণভোজে তার বক্তব্য রাখবেন।

২০১৬ সালের প্রথম আন্তর্জাতিক সফরের জন্য বাংলাদেশকে বেছে নেয়ার কারণ হিসেবে ফ্রেড পি. হকবার্গ জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও ভোক্তা চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে প্রতিযোগিতা করতে চায়।

বিশেষ করে ‘মেড-ইন-দ্য-ইউএসএ’ মানসম্পন্ন পণ্য ও সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের উচ্চাভিলাষী অবকাঠামোগত বিনিয়োগ লক্ষ্য অর্জনে সহায়তা করতে চায় বলে জানান তিনি।

চেয়ারম্যানের ভাষায়, ‘বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নির্মিত উড়োজাহাজ, যন্ত্রপাতি, স্যাটেলাইট ও বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়ে আমরা গর্বিত। এই পণ্যগুলো সবচেয়ে নিরাপদ, পরিবেশবান্ধব এবং টেকসই হিসেবে বিশ্বব্যাপী বিবেচিত।’

‘যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেনো বাংলাদেশে প্রতিযোগিতা করতে পারে সেজন্য এক্সিম ব্যাংক সহায়তা করবে– এ ব্যাপারে আশ্বস্ত করতেই বাংলাদেশ ভ্রমণকালে আমি অর্থনৈতিক, সরকারি এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবো,’ বলেন হকবার্গ।

গত ছয় বছর ধরে চেয়ারম্যান হকবার্গ নবায়নযোগ্য জ্বালানী, নির্মাণ সরঞ্জামাদি, চিকিৎসা প্রযুক্তি এবং উড্ডয়ন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের বিশ্বব্যাপী প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন।

ট্যাগ: ফ্রেড পি. হকবার্গ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়

পরবর্তী

বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক প্রধান

পরবর্তী

যে কারণে বিরাটকে বিয়ে করবে না আনুশকা

যে কারণে বিরাটকে বিয়ে করবে না আনুশকা

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT