চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত নিয়ে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
ব্যাংক হিসাব খোলা

বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বিবাহিত
নারী প্রার্থীর ক্ষেত্রে ‘স্বামীর স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা’র শর্ত দেয়া নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছে হাইকোর্ট।

রুলে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদের জন্য গত ১ ডিসেম্বর বাংলাদেশে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির ১৪ নম্বর শর্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এবং ১৪ নম্বর শর্ত মুছে নতুন করে বিজ্ঞপ্তি দিতে বিবাদিদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

গত ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নূর-উন-নাহার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির ১৪ নম্বর পয়েন্টে বলা হয়েছে,’বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।’

ওই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গত ৫ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও নারীপক্ষ সম্প্রতি হাইকোর্টে জনস্বার্থে রিট করে।

সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামি চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব,বাণিজ্য সচিব, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশে ব্যাংকের ডেপুটি গভর্নর ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা আদেশের বিষয়ে বলেন,’নিয়োগ বিজ্ঞপ্তিতে বিবাহিত নারী প্রার্থীর বেলায় যুক্তিহীনভাবে স্বামীর ঠিকানাকে স্থায়ী ঠিকানা উল্লেখ করার বাধ্যবাধকতা সংবিধানের ২৮ ও ২৯ অনুচ্ছেদকে লঙ্ঘন।

কারণ সংবিধানের ২৮ অনুচ্ছেদে বলা হয়েছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করতে পারবে না।’

ট্যাগ: নিয়োগ বিজ্ঞপ্তিবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমির পদক চুরি

পরবর্তী

থ্রিলার, সাসপেন্সের ছবি ‘সিগন্যাল’-এ আসিফ ইমরোজ-তানিন

পরবর্তী

থ্রিলার, সাসপেন্সের ছবি 'সিগন্যাল'-এ আসিফ ইমরোজ-তানিন

২০১৯ সালে ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত

সর্বশেষ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT