চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ পুলিশ দারুণ সাহসী ও মানবিক ভূমিকা পালন করছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের ক্রান্তিকালে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। করোনা সংক্রমণের ঝুঁকি থেকে মানুষকে রক্ষার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন বাহিনীটির সদস্যরা। কেউ রাস্তায় বের হলেই চোখে পড়ছে তাদের তৎপরতা। অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের জন্য পুলিশের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এক ভিডিও বার্তায় পুলিশের অবদান তুলে ধরে তামিম বলেন, ‘আমাদের প্রিয় বাংলাদেশে এই করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। সরকারের সব নির্দেশনা অনুসরণ করে তারা হোম কোয়ারেন্টাইন এবং লকডাউন নিশ্চিত করছে। মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে এবং ডাক্তারদের পরিবহনের ব্যবস্থা করছে। যারা মারা যাচ্ছে তাদের দাফনে সহযোগিতা করছে এবং আরও অনেক কাজ করছে।’

‘নিজেদের বৈশাখী ভাতা ও একদিনের বেতন মিলে প্রায় ২০ কোটি টাকা তারা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন। দেশের এই দুঃসময়ে বাংলাদেশ পুলিশ দারুণ সাহসী ও মানবিক ভূমিকা পালন করছে। অনন্য প্রচেষ্টার জন্য আমি বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই। আশা করি তারা সবসময় এইভাবে মানুষের পাশে থাকবে। আসুন আমরা সকলে সরকারের নির্দেশনা মেনে চলি, বাসায় থাকি আর পুলিশকে সহায়তা করি।’

বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে তামিমের ভিডিও। ক্রিকেটারদের মধ্যে প্রথমে পুলিশের অবদানের কথা তুলে ধরেন বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ পুলিশমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT