‘বাংলাদেশ ট্যারিফ কমিশন-সংশোধন আইন ২০১৮ এর খসড়া’র নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়।
ট্যারিফ কমিশন আইন যাচাই বাছাইয়ের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সচিবকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের বিদেশ সফর বিষয়ে মন্ত্রিপরিষদকে অবহিত করেন।








