চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বিপাক্ষিক অনুশীলন শুরু

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
১২:২১ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
গাজীপুর, জনপদ
A A

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে শান্তি সহায়তা কার্যক্রমের উপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বিপাক্ষিক অনুশীলন শুরু হয়েছে।

রোববার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট ট্রেনিং (বিপসটে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

এতে আরও বক্তব্য রাখেন বিপসটের কমান্ডেন্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড মেজর জেনারেল মাইকেল ই. স্টেনসেল।

প্রতিকূল নিরাপত্তা পরিবেশে পরিস্থিতির সঠিক মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও আকস্মিকভাবে চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রত ব্যবস্থা নিতে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ অনুশীলন মহড়া আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক্সারসাইজ টাইগার লাইটিং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে অবদান রাখবে। বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো ক্ষেত্র। বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বৈরী পরিবেশে সফল অভিযান পরিচালনার ইতিহাস রয়েছে। অনুশীলনে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনী লাভবান হবে।

আয়োজকরা জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিবিড় সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের লক্ষ্য নিয়ে ২০১৭ ও ২০২১ সালে যুক্তরাষ্ট্রে টাইগার লাইটিং ১,২ আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় তৃতীয় অনুশীলন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। যৌথ এ অনুশীলন চলবে ৩১ মার্চ পর্যন্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ শান্তিরক্ষাবাংলাদেশ ও যুক্তরাষ্ট্রবাংলাদেশ সেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

পরবর্তী

লেখক ও সাংবাদিক দিলারা হাশেম মারা গেছেন

পরবর্তী

লেখক ও সাংবাদিক দিলারা হাশেম মারা গেছেন

কিউইদের কাঁদিয়ে টিকে রইল ইংলিশদের সেমির স্বপ্ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT