চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘মুক্ত বিমান চলাচল’ চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২০
বাংলাদেশ
A A

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মুক্ত বিমান চলাচল চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মহিবুল হক এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল আর. মিলার চুক্তিতে স্বাক্ষর করেন।

এটি এই দু’দেশের সমঝোতায় স্বাক্ষরিত প্রথম দ্বিপাক্ষিক বিমান পরিবহন চুক্তি। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ওপেন স্কাই শীর্ষক আন্তর্জাতিক বিমান চলাচল নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সাথে আধুনিক বিমান চলাচল সম্পর্ক প্রতিষ্ঠিত হলো।

যাত্রী ও পণ্য পরিবহনের পরিমাণ ও চলাচল সংখ্যা উন্মুক্ত করা, আকাশসীমা ব্যবহারের সুযোগ উন্মুক্ত করা, বিমান ভাড়া করার পদ্ধতি সহজ করা এবং বিমানের কোড যৌথভাবে ব্যবহারের সুযোগ উন্মুক্ত করার বিষয়গুলো এ চুক্তিতে অন্তর্ভুক্ত। স্বাক্ষরের পরই এ চুক্তি কার্যকর ।

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজির সমর্থনে বাংলাদেশের সাথে এই চুক্তির ফলে আমাদের শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হবে, দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়ন এবং বিমান সংস্থা, ভ্রমণ কোম্পানি ও ক্রেতাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিমান সংস্থাগুলো ভ্রমণকারী ও পণ্যপরিবহনকারীদেরকে আরো সাশ্রয়ী সুবিধাজনক ও কার্যকর বিমান পরিবহন সেবা দিতে পারবে- যার ফলে পর্যটন ও ব্যবসা-বাণিজ্য উৎসাহিত হবে। এ চুক্তির আওতায় দু’দেশের সরকার বিমান চলাচলে উচ্চ মানের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এই চুক্তির ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বেসামরিক বিমান চলাচল সহজিকরণ আরও একধাপ এগিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নীতিমালা এবং আমাদের ওপেন স্কাই বিমান পরিবহন চুক্তি সম্পর্কে তথ্য পাওয়া যাবে ডিপার্টমেন্ট অফ স্টেট এর ওয়েবসাইটে – https://www.state.gov/civil-air-transport-agreements/

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাসেলকে আরও ২০ লাখ টাকা দিবে গ্রিন লাইন

পরবর্তী

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়লো

পরবর্তী

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়লো

এভারকেয়ার নিয়ে এলো পোস্ট-কোভিড রিকভারি ক্লিনিক

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT