চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ এখন শ্রদ্ধা পাওয়ার মতো দল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
স্পোর্টস
A A
তামিম ইকবাল

তামিম ইকবাল

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশম স্থান থেকে ধীরে ধীরে ছয়ে উঠে এসেছে বাংলাদেশ। একদম তলানি থেকে দলের এই উত্থান, ক্রিকেট বিশ্বের সমীহ আদায়; এসব একদম সামনে থেকে দেখেছেন তামিম ইকবাল। টাইগার ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ভোলেননি নিকট অতীতের সেইসব দিনগুলোর কথাও, যখন একের পর এক হারে ক্রিকেট বিশ্বের সমালোচনার তীরগুলো এসে বিঁধেছে মনে। সেই তিনি মনে করেন এখন যে শ্রদ্ধা এবং ভালোবাসা পাচ্ছে বাংলাদেশ সেই শ্রদ্ধা তারা পাওয়ার যোগ্য।

‘যখন আপনার দল জিততে থাকবে, ভালো খেলতে থাকবে ক্রিকেটবিশ্ব আপনাদের দিকে লক্ষ্য রাখবেই, শ্রদ্ধা করতে শুরু করবে। আর আমরা এখন সত্যিই শ্রদ্ধা পাওয়ার যোগ্য।’ ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তামিম।

‘একটা দল হয়েই কিন্তু আমরা এত দূর এসেছি। আগে র‌্যাঙ্কিংয়ে দশে ছিলাম, এখন ছয়ে উঠে এসেছি। আগেই বলেছি, এই চলাটা সহজ ছিল না। টানা অনেক ম্যাচ হেরেছি। কঠোর পরিশ্রমের পাশাপাশি অনেক তিরস্কারও সইতে হয়েছে। কিন্তু গত দুই বছর স্বপ্নের মত কেটেছে বাংলাদেশের। ওই দুইবছর আমরাই মনে হয় ওয়ানডের সেরা দল।’

পরিসংখ্যানও কিন্তু তামিমের বক্তব্যকেই সমর্থন করে। ২০১৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে বাংলাদেশের জয়ের অনুপাত ১.৪৬। এশিয়ার দলগুলোর মধ্যে যা সেরা। শুধু ওয়ানডে নয়। টেস্টে ঘরের মাঠে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদেরও হারিয়েছে টাইগাররা। ক্রিকেটে সবধরনের সংস্করণে একটা দল হয়ে ওঠার ইঙ্গিত পরিষ্কার।

২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে র‌্যাঙ্কিংয়ের আটে থাকতে হবে বাংলাদেশকে। টাইগারদের অবস্থান ছয়ে। বড় কোনও অঘটন না ঘটলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে টাইগাররা।

‘মনে হয় আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করার খুব কাছেই আছি। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়েছি। ছয়ে উঠেছি। কিন্তু যখন আপনি বড় ধরনের কোনও টুর্নামেন্ট খেলবেন এই সব চিন্তা মাথায়ও আনা চলবে না। আমরা ওই তিন ম্যাচে ভালো করে দেশের জন্য বিশেষ কিছু করতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ

জুলাই ১৪, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

জুলাই ১৪, ২০২৬

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT