চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৬:১৫ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ ও ইংল্যান্ড রকেট ডাচ-বাংলা ক্রিকেট সিরিজের ট্রফি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মতো ‘বাংলার বাঘ’ ও ‘ইংলিশ সিংহের’ ক্রিকেট লড়াইয়ের টাইটেল স্পন্সর হলো ডাচ-বাংলা ব্যাংক।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ও শততম ওয়ানডে জয়ের সাফল্যে উদ্দীপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ‘টিম-টাইগার্সে’র’ সামনে সেই সাফল্যের ধারাবাহিকতা রক্ষার তাগিদ। শুভকামনা আছে স্পন্সরদেরও। সেই শুভকামনা নিয়েই ‘বাংলাদেশ-ইংল্যান্ড রকেট ডাচ-বাংলা ক্রিকেট’ সিরিজের ট্রফি উন্মোচিত হলো। তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ তাই ওয়ানডে এবং টেস্টের জন্য আলাদা দুটি ট্রফি। সিরিজের স্পন্সর ‘ডাচ-বাংলা ব্যাংক’।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিসিবি ও ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ দলের হোম সিরিজের স্পন্সরশিপ রাইটহোল্ডার ‘ইমপ্রেস-মাত্রা’ কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর উপস্থিত ছিলেন।

শুভাকাংখীদের প্রার্থনা টাইটেল স্পন্সরের মতো রকেটের গতিতেই চলবে লাল-সবুজের সাফল্যের রথ।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও ‘ইমপ্রেস-মাত্রা’ কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, বাংলাদেশের মানুষ যদি খেলা সম্পর্কে উৎসাহী হয় তাহলে আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে। ডাচ বাংলা ব্যাংক নতুন করে রকেট নামে একটা ব্র্যান্ডে ফিরে এসেছে। আমরা সৌভাগ্যবান যে আফগানিস্তানের সঙ্গে ডাচ বাংলা ব্যাংক রকেট যে নামে সিরিজ শুরু করেছিলাম সেই সিরিজের আমরা জয়লাভ করেছি, এবার আমরা ইংল্যান্ড সিরিজেও জেতার আশা করছি। ডাচ বাংলা ব্যাংকে ধন্যবাদ জানাই,তারা খেলার মাঠ থেকে শুরু করে টিভি পর্দায়
সব জায়গায় থাকে, ধন্যবাদ জানাই বিসিবি কর্তৃপক্ষকে এবং গাজী টেলিভিশনকে।

২০০০ সালের অভিষেক টেস্টে বাংলাদেশ দলের অফিসিয়াল স্পন্সর ছিলো ডাচ-বাংলা ব্যাংক। এবার তারা দুই বছরের জন্য স্বত্ত্ব পেয়েছে টাইগারদের হোম সিরিজের। 

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে শামসি তাবরেজ বলেন, ডাচ বাংলা
ব্যাংক ক্রিকেটের মান উন্নয়ন ও ভবিষতের জন্য সব সময় পৃষ্ঠপোষকতা করে আসছে। শুধু ক্রিকেটেই নয় ডাচ বাংলা ব্যাংক অতীতে হকি, গলফ ও ভলিবলেও পৃষ্ঠপোষকতা করেছে।

৭ অক্টোবর মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর্দা উঠবে চট্টগ্রামে ২০ অক্টোবর।

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিডিও না থাকলে কী হতো?

পরবর্তী

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন

পরবর্তী

অধিনায়ক ঠিক না করে ফুটবল দল ঘোষণা

অধিনায়ক ঠিক না করে ফুটবল দল ঘোষণা

সর্বশেষ

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT